ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্রনেতার মাদক সেবনের ছবি ভাইরাল এটা আমি-ডামির সরকার না, কাদেরকে নিশ্চিহ্ন করতে চান: সংসদে টুকু হিজবুল্লাহর কর্মকাণ্ডে ‘অর্থহীন’ হয়ে পড়ছে যুদ্ধবিরতি, দাবি নেতানিয়াহুর শান্তি চাইলে সরাসরি যোগাযোগ করুক তেহরান: ট্রাম্প আমার বাবাকে মিথ্যা মামলায় হত্যা করা হয়, সে কারণেই আমি আজ সংসদে ১৮ মাস যে আরামে ছিলেন, সে আরাম এখন হচ্ছে না: বিরোধী দলকে প্রতিমন্ত্রী আইভীকে নতুন মামলায় গ্রেফতার-হয়রানি না করার নির্দেশ জামায়াতের এমপিকে মসজিদে হত্যাচেষ্টা, সংসদে চাইলেন নিরাপত্তা গাইবান্ধায় বজ্রপাতে শিশুসহ ৫ জনের মৃত্যু দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

এটিই এখন বড় চমক: অনন্ত জলিল

আকাশ বিনোদন ডেস্ক : 

অনন্ত জলিল ও বর্ষা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’ চলতি বছরেই আসছে।

‘নেত্রী: দ্য লিডার’ মুক্তিকে দেশের চলচ্চিত্রাঙ্গনের বড় চমক বলে অভিহিত করেছেন সিনেমার অন্যতম প্রযোজক অনন্ত জলিল।

তিনি বলেন, ‘নেত্রী: দ্য লিডারের ৬০ শতাংশ কাজ শেষ হয়েছে। সেপ্টেম্বর অথবা অক্টোবরের মধ্যে বাকি শুটিং শেষ হবে। এটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। তুরস্কের শুটিংটুকু বাকি আছে। গল্পের প্রয়োজনেই এখন তুরস্কে যেতে হবে। আশা করছি, চলতি বছরেই ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি দিতে পারব। এটিই এখন বড় চমক।’

সিনেমাটি নিয়ে ব্যস্ততা বেড়েছে এতে মূল ভূমিকায় অভিনয়শিল্পী বর্ষা।

এ চিত্রনায়িকা জানান, ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমা নিয়ে প্রচণ্ড ব্যস্ত এখন। প্রচারণা শুরু করে দিয়েছি ইতোমধ্যে। আমরা নিজেরাই তো অর্থলগ্নি করি সিনেমায়। নিজেরাই নিজেদের প্রডাকশনে কাজ করি। ইচ্ছা করলে একসঙ্গে পাঁচটা সিনেমায় লগ্নি করতে পারব। তবে প্রতিটা সিনেমা সময় নিয়ে, যত্ন নিয়েই তৈরি করতে চাই। আমাদের বিশ্বাস, দর্শক যে প্রত্যাশা নিয়ে অপেক্ষায় আছেন নেত্রী: দ্য লিডার সেই প্রত্যাশা পূরণ করবে।’

প্রসঙ্গত, ‘নেত্রী: দ্য লিডার সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সিনেমাটিতে রয়েছেন অনন্ত জলিল ও বর্ষা। এ ছাড়া এতে আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত।

এতে দেখা যাবে দেশের চলচ্চিত্রাঙ্গনের অন্যতম দুই ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন ও কাজী হায়াতকে। পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও দেখা যাবে সিনেমায়।

Tag :
আপলোডকারীর তথ্য

বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু

এটিই এখন বড় চমক: অনন্ত জলিল

আপডেট সময় ১০:৫৪:১৯ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২