ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার

রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যুতের ভয়াবহ লোডশেডিংয়ের মধ্যেই হঠাৎ করে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হারিকেন মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

শনিবার রাতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে হারিকেন মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় বিএনপির নির্বাহী কমিটির বন পরিবেশ বিষয়ক সহ সম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীসহ বিভিন্ন সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা ভোলায় পুলিশের গুলিতে দুজন নেতা হত্যার বিচারের দাবিতে এবং জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।

মিছিলটি কাকরাইল মোড় ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, ভোট ডাকাতির সরকার দেশের মানুষকে লোডশেডিংয়ের মাধ্যমে অন্ধকারে রেখেছে। এখন জনগণের পকেট কাটতে জ্বালানি তেলের দাম রেকর্ড বৃদ্ধি করেছে। তিনি অবিলম্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানান।

রিজভী বলেন, ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে অবৈধ সরকারের পেটোয়া পুলিশ বাহিনী গুলি চালিয়ে দুজনকে হত্যা ও অনেককে আহত করেছে। কিন্তু এই হত্যার প্রতিশোধ জনগণ নিবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের স্বার্থে এবং সরকারের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পরিবার পরিকল্পনা: বাংলাদেশের সাফল্য ও আগামীর চ্যালেঞ্জ

রাজধানীতে বিএনপির হারিকেন মিছিল

আপডেট সময় ১০:৫৩:০২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২