ঢাকা ০৯:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

ক্ষমতার স্বার্থে সরকার জনগণকে বলি দিচ্ছে : রব

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেন, ক্ষমতা ধরে রাখার স্বার্থে যেনতেন প্রকারে আইএমএফের শর্ত পূরণে জনগণকে বলি দিচ্ছে সরকার। দুর্নীতি ও অপচয় বন্ধ করেও ঘাটতি সমন্বয়ের শর্ত পূরণ করা যেত। সরকার সে পদক্ষেপ নেয়নি। সরকার সীমাহীন দুর্নীতি ও অবাধ লুণ্ঠনের পথ খোলা রেখে দেশের জনগণের বেঁচে থাকার অধিকারকেই তছনছ ও পদদলিত করে দিয়েছে।

বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মীর জেএসডিতে যোগদান উপলক্ষে আ স ম আবদুর রব এ সব কথা বলেন।

শনিবার সিরাজগঞ্জে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আ স ম আবদুর রব ভার্চুয়ালি যুক্ত হন।

আবদুর রব বলেন, সুতরাং বেঁচে থাকার স্বার্থেই সরকারকে বিদায় করার লক্ষ্যে চূড়ান্ত লড়াইয়ের জন্য জনগণকে রাজপথে নামতে হবে। জনগণের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে। সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা অনিবার্য হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, কোনো জনপ্রতিনিধিত্বশীল সরকারের পক্ষেই জ্বালানি তেলের দাম একসঙ্গে হঠাৎ করে অস্বাভাবিক ভাবে বাড়ানো সম্ভব হতো না, সরকার ভোটার বিহীন ও গণবিরোধী বলেই তা সম্ভব হয়েছে।

জেএসডির সভাপতি বলেন, অসহনীয় মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে জনজীবন যেখানে গভীর সংকটে নিপতিত সেখানে বিশ্ব বাজারে তেলের মূল্য কমা সত্তেও অস্বাভাবিকভাবে তেলের দাম বৃদ্ধি করায় সকল ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে। নিত্য প্রয়োজনীয় দ্রবাদির মূল্য আরো কয়েক ধাপ বৃদ্ধি পাবে। যা জনগণকে চরম দুর্দশায় পিষ্ট করবে। এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র বিকল্প গণজাগরণ, গণবিস্ফোরণ ও গণঅভ্যুত্থান সংগঠিত করা।

যোগদান অনুষ্ঠানে জেএসডির সাধারণ সম্পাদক এডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার বলেন, বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন ছাড়া প্রজাতন্ত্রের উপর জনগণের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

জেএসডিতে যোগদানকারী নেতৃবৃন্দদের অন্যতম আশিক হাসান, আজাদ, সোহাগ, তারেক রহমান, কবির আহমেদ, শাকিল আহমেদ, হুমায়ুন কবির জুয়েল, টিএম আলম তালুকদার, কাজী মো. আকবর রহমান, আল হেলাল, মো. কুতুব উদ্দিন বাচ্চু প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ক্ষমতার স্বার্থে সরকার জনগণকে বলি দিচ্ছে : রব

আপডেট সময় ০৮:৪৮:১২ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২