ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জব্দ স্বর্ণের ২৫ শতাংশ পুরস্কার হিসেবে দেওয়ার আহ্বান বাজুস সভাপতির

আকাশ জাতীয় ডেস্ক:

সোনা চোরাচালান বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং চোরাচালান প্রতিরোধ কার্যক্রমে উদ্ধার হওয়া স্বর্ণের ২৫ শতাংশ আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সদস্যদের মধ্যে পুরস্কার হিসেবে বিতরণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সভাপতি সায়েম সোবহান আনভীর।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি বরাবর দেওয়া এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।

চিঠিতে বাজুস সভাপতি লেখেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সারা দেশে সোনা চোরাচালান বহুলাংশে কমেছে। অনেক চোরাকারবারিকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়েছে। এতে সরকারের রাজস্ব আয় বাড়ছে।

বাজুস সভাপতি আরো লেখেন, ‘চোরাচালান প্রতিরোধ করতে গিয়ে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সদস্যদের মাধ্যমে উদ্ধার হওয়া সোনার মোট পরিমাণের ২৫ শতাংশ সংস্থাসমূহের সদস্যদের পুরস্কার হিসেবে প্রদানের অনুরোধ করছি।

চোরাচালান প্রতিরোধে আইন প্রয়োগকারী সংস্থাসমূহের সদস্যদের উৎসাহ দিতেই বাজুসের এই প্রস্তাবনা বলে জানান সংগঠনটির সভাপতি সায়েম সোবহান আনভীর।

স্বারাষ্ট্রমন্ত্রীর কাছে সহায়তা চেয়ে বাজুস সভাপতি লেখেন, অবৈধ উপায়ে কোনো চোরাকারবারি যেন সোনা বা অলংকার দেশে আনতে এবং বিদেশে পাচার করতে না পারে সেজন্য আপনার অধীনস্থ সকল সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের অনুরোধ করছি।

বাজুসের আশা, তাদের এই প্রস্তাব বাস্তবায়ন হলে সোনা চোরাচালান প্রতিরোধ কার্যক্রম আরো বেগবান হবে। ফলে কমবে দেশের বৈদেশিক মূদ্রার অপচয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জব্দ স্বর্ণের ২৫ শতাংশ পুরস্কার হিসেবে দেওয়ার আহ্বান বাজুস সভাপতির

আপডেট সময় ০৬:১২:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২