ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিগগিরই চালু হবে জুলাই জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী গাইবান্ধায় বিসিক শিল্পনগরীর কয়েল ফ্যাক্টরিতে আগুন আইএমএফের শর্ত মেনে কি পে স্কেল বাস্তবায়ন করতে পারবে সরকার? গণতান্ত্রিক বাংলাদেশে এখন রাষ্ট্র মেরামতের কাজ চলছে: তথ‍্যমন্ত্রী দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী মাছ ধরতে গিয়ে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা যে সরকার মানুষের খোঁজ নেওয়ার সময় পায় না, এটা কোনো সরকারই না: জামায়াত আমির বিপৎসীমার ওপরে পাঁচ নদীর পানি, সমুদ্রও উত্তাল তালিকায় ১ নম্বরে আমার নাম, আমি মরলে তোমরাও মরবে: ট্রাম্প সিরাজগঞ্জে নিখোঁজের দুইদিন পর যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

হাসপাতালে অপটিক্যাল ফাইবার সংযোগ দেবে বিটিসিএল

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) প্রদত্ত ‘লিজড লাইন ইন্টারনেট’, ‘ভিপিএন’ ইত্যাদি সার্ভিস বিষয়ে বিটিসিএল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিটিসিএল প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এ চুক্তির প্রেক্ষিতে বিটিসিএল স্বাস্থ্য অধিদপ্তরের অধীনস্থ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত হাসপাতাল এবং ইন্সটিটিউটে অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি এবং ডাটা কানেকটিভিটি দেবে।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ডিজিটাল সেবা সম্প্রসারণে এই সমঝোতা স্মারককে একটি মাইলফলক ফলক বলে উল্লেখ করেন। তিনি বলেন, বিটিসিএল ডিজিটাল বাংলাদেশের ডিজিটাল মহাসড়ক নির্মাণে অসাধারণ ভূমিকা পালন করছে এবং তাদের আগামীতেও দৃঢ়তার সাথে এই কাজ করে যেতে হবে।

বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিসিএল এর পক্ষে চিফ জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) মো. আলিমুজ্জামান এবং স্বাস্থ্য অধিদপ্তরের ডিরেক্টর (এমআইএস) এবং লাইন ডিরেক্টর (এইচআইএস এবং ই-হেলথ) প্রফেসর ডা. মো. শাহাদাত হোসেন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের প্রয়োজনে ছুটি বাতিল তাসকিনের, ওয়ানডে দলে ফিরলেন সাইফউদ্দিন

হাসপাতালে অপটিক্যাল ফাইবার সংযোগ দেবে বিটিসিএল

আপডেট সময় ০৯:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ অগাস্ট ২০২২