ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

দাবি না মনলে, শাহবাগ অবরোধের আলটিমেটাম মুক্তিযোদ্ধা সন্তানদের

আকাশ জাতীয় ডেস্ক: 

মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাশ করা, মুক্তিযোদ্ধা কল্যান ট্রাষ্টের সম্পত্তি বিক্রয় না করে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত করাসহ ৭ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুসহ সংগঠনটির নেতারা।

মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে অথচ তাদের সন্তানেরা আজ অবহেলিত। চাকরিতে কোটা ব্যবস্থা ছিল সেটা তুলে দিয়েছে। মুক্তিযোদ্ধা পরিবারকে সুরক্ষা দেওয়ার কোনো আইন নেই। আমরা চাই সরকার মুক্তিযোদ্ধাদের সব ধরনের সুবিধা পাশাপাশি সুরক্ষার ব্যবস্থা করবে।

বক্তারা আরও বলেন, সাত দফার পাশাপাশি মেডিক্যাল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্রদের ভর্তির ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য ১০ শতাংশ আসন দিতে হবে।

মানববন্ধনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, আমরা সাত দফা দাবি দিয়েছি। এই দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানাই সরকারকে। আগামী এক মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কিংবা আমাদের ৭ দফা দাবি না মানলে ১ সেপ্টেম্বর সারা দেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবো। সারাদেশ থেকে ৫০ হাজার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের নিয়ে শাহবাগ অবরোধ করবো।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে জানিয়ে বক্তারা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা কমিটিতে দু’জন বীর মুক্তিযোদ্ধা বা তাদের সন্তানদেরকে বাধ্যতামূলক সদস্য করতে হবে, সমগ্র দেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামালা, নির্যাতন ও তাদের জমি দখলের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে, দুর্নীতি-মাদক-ধর্ষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখাসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে হবে।

সংগঠনটির ৭ দফা দাবিসমূহ- দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল ও সংরক্ষণ, আলাদা নিয়োগ বিজ্ঞপ্তিসহ বয়সসীমা ৩৫ বছর করতে হবে, বীর মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষা আইন পাশ করাসহ বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণি ও মর্যাদা নির্ধারণ করতে হবে।

মানববন্ধন কর্মসূচিতে ঢাকা বিভাগ, জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, রেলওয়ে, সিভিল অ্যাভিয়েশন ইউনিটসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দাবি না মনলে, শাহবাগ অবরোধের আলটিমেটাম মুক্তিযোদ্ধা সন্তানদের

আপডেট সময় ০৭:২৭:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২