ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবায়, প্রকল্প চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি ইউরোপের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

কিশোরের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন!

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহীর বাঘায় দুই সন্তানের জননী বিয়ের দাবিতে কিশোর প্রেমিকের বাড়িতে অনশন করছেন। এ দিকে ওই কিশোর বাড়ি থেকে পালিয়েছে বলে জানা গেছে।

উপজেলার মনিগ্রাম ইউনিয়নে ওই কিশোরের বাড়িতে ২১ ঘণ্টা যাবত অনশন করছেন ওই গৃহবধূ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই সন্তানের জননীর (২৪) সঙ্গে এইচএসসি পরীক্ষার্থী ওই কিশোরের (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর পর কিশোরকে বিয়ের জন্য চাপ দেয় ওই গৃহবধূ। কিন্তু কিশোর প্রেমিক বিয়ে করতে রাজি হয়নি।

এক পর্যায়ে মঙ্গলবার (২৬ জুলাই) রাত ৮টার দিকে বিয়ের দাবিতে তার বাড়িতে আসে। প্রেমিকা বাড়িতে আসার পর থেকে ওই কিশোর পালিয়েছে। বুধবার (২৭ জুলাই) বিকেল ৫টা পর্যন্ত বাড়িতে বসে ছিল প্রেমিকা।

প্রেমিকার দুইটি কন্যা সন্তান রয়েছে। একটির বয়স ৬ আরেকটির বয়স আড়াই বছর।

এ বিষয়ে বুধবার বিকাল ৫টার দিকে প্রেমিকা এ প্রতিবেদককে জানান, রোজার ঈদের আগে থেকে ওই কিশোরর সঙ্গে ফোনে কথা বলা শুরু হয়। তারপর থেকে প্রেমের সম্পর্ক হয়। কিশোর বিয়ে করবে এবং মেয়ের দায়িত্ব নিবে বলে কয়েকবার শারীরিক সম্পর্ক করেছে। কিন্তু সে বিয়ে করতে রাজি হচ্ছে না। তাই বাধ্য হয়ে বিয়ের দাবিতে তার বাড়িতে এসে অনশন করছি। সে বিয়ে না করা পর্যন্ত যাব না। তার স্বামী আর ঘরে নিবে না বলে জানিয়ে দিয়েছে।

এ বিষয়ে কিশোরের বড় বোন বলেন, মেয়েটি যখন বাড়িতে আসে, এ সময় তার সঙ্গে ৮-১০ জন ছেলে ছিল। বাড়িতে একটি বড় ছাগল ছিল। তারপর থেকে পাওয়া যাচ্ছে না।

মনিগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর সেখানে গিয়েছিলাম। বর্তমানে ছেলের বাড়ির লোকদের জিম্মায় আছে। ছেলেকে হাজির করতে বলা হয়েছে। ছেলে আসলে বিষয়টি সমাধান করা হবে।

স্থানীয় মেম্বার মোজাম্মেল হক বলেন, বিষয়টি চেয়ারম্যান ও পুলিশকে অবগত করা হয়। বিকাল ৫টা পর্যন্ত তার বাড়িতে আছে মেয়েটি।

এ বিষয়ে বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এটি একটি পারিবারিক ব্যাপার। এ বিষয়ে লিখিত অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

কিশোরের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন!

আপডেট সময় ১০:৩৪:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২