ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাবিতে প্রক্সি দেয়া ঢাবি ছাত্রীর একাউন্টে সাড়ে তিন লাখ টাকা

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রক্সি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জান্নাতুল মেহজাবিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের তৃতীয় শিফটে জগদীশচন্দ্র বসুর ১৫০ নম্বর কক্ষে ৬২৮২৮ রোলের প্রার্থী ইসরাত জাহানের পরিবর্তে পরীক্ষা দিতে যান।

কিন্তু আগে থেকে গোয়েন্দা নজরদারিতে থাকায় তিনি ধরা পড়ে যান। পরীক্ষা চলাকালীন তাকে ধরে নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তিনি প্রক্সি দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।

আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে প্রক্সির বিষয়টি স্বীকার করেন জান্নাতুল মেহজাবিন। এ সময় তার মুঠোফোন চেক তার ডাচ বাংলা ব্যাংক একাউন্টে ৩ লাখ ৩২ হাজার ৫৫১ টাকা দেখতে পান।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়ও প্রক্সি দিয়েছিলেন জান্নাতুল মেহজাবিন। প্রক্সি দিয়ে তিনি তিনজন প্রার্থীকে পাস করিয়েছিলেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানান, ভুয়া প্রার্থী জান্নাতুল মেহজাবিনকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন জিজ্ঞাসাবাদ করেছে। তার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তারা পেয়েছেন। এছাড়াও আজকের পরীক্ষায় জালিয়াতির জন্য তাকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবিতে প্রক্সি দেয়া ঢাবি ছাত্রীর একাউন্টে সাড়ে তিন লাখ টাকা

আপডেট সময় ১১:২৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২