ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি রামিসা হত্যা মামলার বিচার দ্রুত সম্পন্ন হবে আশা স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্রশিবিরকে তরুণ সমাজ গঠনে ভূমিকা রাখতে হবে: ডা. শফিকুর রহমান সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে ‘ইরান সরকারের ভিত্তি নড়ে গেছে, এটি ভেঙে পড়তে বাধ্য’ খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭৭ বর্তমান সরকার সব মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাসী: মঈন খান জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্কুলছাত্রীকে লাঞ্ছনা, প্রতিবাদ করায় বাবা-চাচাকে মারধর

আকাশ জাতীয় ডেস্ক:  

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গয়েশপুর গ্রামে ৯ম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত ও মূত্রত্যাগ করে শরীরে নিক্ষেপ করার প্রতিবাদ করায় বাবা ও চাচাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সোমবার রাত ১০টার দিকে আটজনের নাম উল্লেখ করে কালীগঞ্জ থানায় মামলাটি করেন ভিকটিম ওই ছাত্রীর বাবা।

মেয়েটির বাবা জানান, মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে রাব্বি, সাঈদ ও জীবন নামের কয়েকজন ছেলে মেয়েকে উত্ত্যক্ত করে। এর পর তারা একটি বোতলে মূত্র ত্যাগ করে শরীরে নিক্ষেপ করে। মেয়ে বাড়ি এসে কান্নাকাটি করলে তিনি ঘটনার প্রতিবাদ করতে যান। এ সময় তাকে মারধর করা হয়।

বিষয়টি মাদ্রাসার সুপারকে জানালে তিনি মীমাংসা করার পরামর্শ দেন। এর পর বিষয়টি নিয়ে সোমবার বিকালে স্থানীয়দের সঙ্গে বসে মীমাংসার কথা ছিল। কিন্তু হঠাৎ মাঠে কাজ করার সময় তার ভাইকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

ষাটবাড়িয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ইমরানুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। মাদ্রাসার বাইরের ঘটনা তিনি কিছু করতে পারবেন না। মাদ্রাসার বাইরে ঘটনা ঘটায় তিনি গ্রামের মীমাংসা করার পরামর্শ দিয়েছেন। এক প্রশ্নের জবাবে বলেন, তিনি দায় এড়িয়ে যেতে পারেন না। ওই ছাত্রদেরকে ডেকে তিনি যতটুকু শাসন করার করেছেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, সোমবার রাত ১০টার দিকে আটজনের নাম উল্লেখ করে মেয়েটির বাবা বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি মামলা করেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বাংলাদেশে একটা বড় খুন হয়েছিল, কাকে দিয়ে করিয়েছিলেন সবটাই জানি’:মমতা ব্যানার্জি

স্কুলছাত্রীকে লাঞ্ছনা, প্রতিবাদ করায় বাবা-চাচাকে মারধর

আপডেট সময় ০১:২৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২