ঢাকা ০১:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্ল্যাট কিনতে ৩০ লাখ টাকা ঋণ পাবেন নিম্ন-মধ্যবিত্তরা

আকাশ জাতীয় ডেস্ক:

নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় কোনও ধরনের জামানত ছাড়াই ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক। সর্বোচ্চ ৭৫০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটের জন্য এ ঋণ নেওয়া যাবে। আর ঋণের সুদহার হবে ৫ শতাংশ।

রোববার (২৪ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি নির্দেশনা বাণিজ্যিক ব্যাংকগুলোতে পাঠিয়েছে।

নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংকের ৪০০ কোটি টাকার পুনরর্থায়ন কর্মসূচির আওতায় নতুন করে ফ্ল্যাট কেনা-নির্মাণ ঋণের বিষয়টি যুক্ত করা হয়েছে। ৬৮টি পণ্যে কম সুদহারে এ ঋণ নেওয়ার সুযোগ রয়েছে। পরিবেশবান্ধব বহুতল ভবনে ফ্ল্যাট কেনায় ১৮ মাসের গ্রেস পিরিয়ডসহ ১০ বছর মেয়াদি ঋণ নেওয়া যাবে। অর্থাৎ এ ঋণ নেওয়ার পর কিস্তি পরিশোধ শুরু হবে এর দেড় বছর পর। আবাসন খাতের কোম্পানিগুলো ৩০ কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে পারবে।

বাণিজ্যিক ব্যাংক গ্রাহক পর্যায়ে এ খাতে ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদহারে ঋণ দেবে। এ ক্ষেত্রে পাঁচ বছরের কম মেয়াদি ঋণে সর্বোচ্চ সুদহার হবে ৫ শতাংশ, পাঁচ থেকে আট বছরের কম মেয়াদে সুদহার হবে সাড়ে ৫ শতাংশ এবং আট বছরের বেশি মেয়াদি ঋণের সুদহার হবে ৬ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফ্ল্যাট কিনতে ৩০ লাখ টাকা ঋণ পাবেন নিম্ন-মধ্যবিত্তরা

আপডেট সময় ০১:০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২