ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাতক্ষীরায় জমি ফিরে পেতে কাফনের কাপড় পরে অনশন

আকাশ জাতীয় ডেস্ক:  

সাতক্ষীরার আশাশুনিতে আদালতের নির্দেশ অমান্য করে জবর দখলকৃত জমিতে মার্কেট নির্মাণ কাজবন্ধ করে প্রকৃত জমির মালিকদের দখল দেওয়ার দাবিতে কাফনের কাপড় পরে অনশন করছে ভুক্তভোগীরা।

সোমবার ভোর ৬টা থেকে আনুলিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের মাজেদ আলীগাইনের নেতৃত্বে জমির মালিক মাজেদ আলি গাইন, আয়ুব আলি গাইন, মনিরুল গাইন, মিজানুর গাইন, নুরুজ্জামান, জহুরুল, আনারুল, রাবেয়া খাতুন, জবেদাখাতুন, জেসমিন খাতুন, আজিজা খাতুন, আনোয়ারা খাতুন, নাছিমাখাতুন, সোহাগ আলম, সোহান আলম ৩টি দুগ্ধপোষ্য শিশুকে সঙ্গে নিয়ে অনশন করছেন।

সকাল থেকে টিপ টিপ বৃষ্টির মধ্যে পলিথিন মাথায় দিয়ে রাজাপুর গ্রামে জবর দখলকরে নির্মাণাধীন মার্কেটের সামনের মোড়ে এ অনশন চলে।

অনশনকারীরা বলেন, রাজাপুর মৌজায় এসএ ১১ ওআরএস ২৬৬ খতিয়ানে ২৮৪, ২৮৮, ২৯১, ২৯৪ ও ২৯৬ দাগে ৪৬ শতক জমির পৈত্রিক মালিক উজির আলীগাইন, শামছুর গাইনসহ ৬জন। স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম ৫টি দাগের ৩শতক জমি কেনেন শামছুরের কাছ থেকে এবং ২৯৪ ও ২৯৬ দাগ চিহ্নিত করে নেন। অপর শরীক আয়ুব আলী টাকা আমানত করলে বিজ্ঞ আদালত স্থগিতাদেশ করেন।

মেম্বারের ভাই ছাইদ একই মৌজাও দাগে একই দাতার নিকট থেকে একই দাগ চিহ্নিত করে ২ শতক জমি ক্রয় করেন। এবারও আয়ুব আলী টাকা আমানত করলে তার পক্ষে রায় হয়। অন্যদিকে আপোষনামা দেখিয়ে জমির মিউটেশান সম্পন্ন করা হয়।

জমির মালিকরা জানান, ভুয়া আপসনামা দেখিয়ে করা মিউটিশানের খবর জানতে পেরে তারা (আয়ুব আলী গাইন গং) সহকারী কমিশনার (ভূমি) আশাশুনিতে রেকর্ড সংশোধনী মামলা করেছেন। কিন্তু মেম্বার শহিদুল আদালতের স্থগিতাদেশও মামলা চলাকালে ৫টি দাগে ক্রয়কৃত জমি ৫ দাগে দখল না নিয়ে কেবলমাত্র ২৯৪ দাগে অবৈধভাবে জবর দখল নিয়ে ঘর নির্মাণ করে চলেছেন।

জমির মালিকদের হুমকি-ধামকি দিয়ে জবরদখলও নির্মাণ কাজ অব্যাহত রাখায় তারা কাফনের কাপড় পরে অনশন করতে বাধ্য হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাবে বলে সাংবাদিকদের জানান।

মেম্বর শহীদুল ইসলাম জানান, আমার ন্যায্য মূল্যে কেনাজমিতে ঘর তৈরি করছি। আমার নির্বাচনী প্রতিপক্ষের দ্বারা প্ররোচিত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচারও অনশনের নাটক করছে।

থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম পিপিএম জানান, অনশনের ঘটনাটি এই মাত্র শুনলাম। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

সাতক্ষীরায় জমি ফিরে পেতে কাফনের কাপড় পরে অনশন

আপডেট সময় ১১:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২