ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রো স্টেশনে পাওয়া বস্তু বোমা নয়: ডিএমপি গণভোটের রায় বাস্তবায়নে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে: মামুনুল হক সৌদিতে স্ট্রোক করে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু সেপটিক ট্যাংকের দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন ধানের জাত উদ্ভাবনে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫ প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল : মাহ্দী আমিন স্কুলছাত্রী ও তরুণকে গাছে বেঁধে নির্যাতন, ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

টাকার মান কমল আরও ৫০ পয়সা

আকাশ জাতীয় ডেস্ক: 

ডলারের বিপরীতে আরও ৫০ পয়সা কমল টাকার মান। বৃহস্পতিবার আন্তঃব্যাংক মুদ্রাবাজারে এক ডলারের জন্য খরচ করতে হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। এর আগে বুধবার প্রতি ডলারের বিপরীতে টাকার দর ছিলো ৯৩ টাকা ৯৫ পয়সা।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ব্যাংকগুলোর চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক ৭ কোটি ডলার বিক্রি করেছে। দাম নির্ধারিত হয়েছে ৯৪ টাকা ৪৫ পয়সা। আর এটাই আজকের আন্তঃব্যাংক দর।

যদিও খোলা বাজারে ডলার বিক্রি হচ্ছে একশ টাকার ওপরে। যা গেলো সপ্তাহে ছিলো ৯৮ টাকা। চলতি অর্থবছরের প্রথম মাসে ডলারের বিপরীতে ৫ শতাংশের বেশি মান হারিয়েছে টাকা। আর এক বছরের ব্যবধানে কমেছে ১০ দশমিক ৮০ শতাংশ।

বুধবার তা ১০২ টাকা ৬০ পয়সা পর্যন্ত উঠে যায়। অর্থাৎ গত চার দিনের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম বেড়েছে প্রায় পাঁচ টাকা।

বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করছে, খোলাবাজারে তার চেয়ে ৩-‍৪ টাকা বেশি দরে কেনাবেচা হচ্ছে। ফলে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে। অনেক ব্যাংক পণ্য আমদানির ক্ষেত্রে প্রতি ডলারের দাম ১০১ টাকা পর্যন্ত নিয়েছে। কোনও কোনও ব্যাংক প্রতি ডলারে ১০০ টাকা দিয়েও প্রবাসী আয় পাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতন্ত্রের পরিবর্তে ফ্যাসিবাদের পথে এগিয়েছে আওয়ামী লীগ : ইশরাক হোসেন

টাকার মান কমল আরও ৫০ পয়সা

আপডেট সময় ০৯:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২