ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মহানবীকে নিয়ে কটূক্তি: সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মামলা

আকাশ জাতীয় ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে সাইফুর রেজা নামে সুপ্রিম কোর্টের এক আইনজীবীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন আরেক আইনজীবী।

গত রবিবার আইনজীবী গাজী মো. মহসীন এ মামলা করেন। বাদীপক্ষের আইনজীবী জুলফিকার আলী জুনু সোমবার মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে মামলার পর ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামস জগলুল হোসেন শুনানি শেষে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত ১৪ জুন ব্যারিস্টার ফাহিম হোসাইন একটি ফেসবুক স্ট্যাটাস শেয়ার করেন। যাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সা.-এর স্ত্রীদের নাম উল্লেখ করা হয়। ওই ফেসবুক স্ট্যাটাসে সাইফুর রেজা মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই মন্তব্যের মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের মাধ্যমে তিনি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮এর ২৮(১), ২৮(২) ধারার অপরাধ করেছেন।

মামলায় বলা হয়, এই ঘটনা নিয়ে গত ১৫ জুন এ আইনজীবী শাহবাগ থানায় একটি মামলা করতে যান। কিন্তু শাহবাগ থানা মামলা না নিয়ে জিডি গ্রহণ করেন। তাই সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মহানবীকে নিয়ে কটূক্তি: সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ১০:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২