ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

‘বিতর্কিত’ সব পোস্ট সরিয়ে নিলেন শবনম ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

বিচ্ছেদের এক বছর পর সম্প্রতি সাবেক স্বামী হারুন অর রশীদ অপুকে নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন শবনম ফারিয়া। তার এই পোস্টকে ঘিরে তর্ক-বিতর্ক শুরু হয়।

ওই স্ট্যাটাসে শবনম ফারিয়া উল্লেখ করেন, স্বামীর নির্যাতনের কারণেই সংসার ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এ অভিনেত্রী। শুধু নির্যাতনই নয়, হাতও ভেঙে দিয়েছিলেন তার স্বামী।

শবনম ফারিয়ার এমন অভিযোগে পরে মুখ খুলেন অপু। তিনি আত্মপক্ষ সমর্থন করে ফেসবুকে পোস্ট দেন। বিষয়টি নিয়ে তর্ক বাড়তেই থাকে। এক পর্যায়ে ফারিয়া নিজেও বলেন, ‘হাতাহাতিতে আঙুল ভেঙে যায় এবং ঘটনাটি ঘটেছে। ’

বিষয়টি নিয়ে সোমবার (২০ ডিসেম্বর) নিয়ে অপুর মামা পরিচয়দানকারী জুয়েল নামের একজন পোস্ট দিয়ে ফারিয়ার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ তোলেন। ওই অভিযোগে ফারিয়াকে লোভী হিসেবে অভিযোগ করেন।

পরিস্থিতি দিনে দিনে ঘোলাটে হওয়ায় নিজের ফেসবুক থেকে বিতর্কিত সব পোস্ট সরিয়ে ফেলেছেন শবনম ফারিয়া। রাতে এই অভিনেত্রী একটি পোস্ট দিয়ে জানান, কয়েক দিন ধরে চলা কাঁদা ছোড়াছুড়ির বিষয়টি পারিবারিকভাবে সুরাহা হয়েছে এবং আগের পোস্টগুলো তিনি মুছে দিয়েছেন।

২০১৯ সালের ১ ফেব্রুয়ারি বিয়ে হয় শবনম ফারিয়া এবং অপুর। ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের ডিভোর্স হয়। ওই সময় এই অভিনেত্রী জানিয়েছিলেন, দু’জনের সম্মতিতেই বিচ্ছেদ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

‘বিতর্কিত’ সব পোস্ট সরিয়ে নিলেন শবনম ফারিয়া

আপডেট সময় ১১:০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১