ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

টেস্টে ১ নম্বর ব্যাটসম্যান লাবুশেন, টি-টোয়েন্টিতে বাবর আজম

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারে প্রথমবারের মতো আইসিসি টেস্ট ব্যাটার র‌্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে করে নিলেন অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।

ক্যারিয়ারসেরা ৯১২ রেটিং পয়েন্ট নিয়ে ‍তিনি এখন এক নম্বরে। লাবুশেন দুই নম্বরে নামিয়ে দিয়েছেন ইংল্যান্ডের জো রুটকে। ইংলিশ অধিনায়কের রেটিং পয়েন্ট এখন ৮৯৭।

ব্যাটার র‌্যাংকিংয়ে চার নম্বরে থেকে অ্যাসেজ সিরিজ শুরু করেন লাবুশেন। প্রথম দুই টেস্টেই দারুণ পারফর্ম করেছেন। ব্রিসবেন টেস্টে ৭৪ রানের ইনিংস খেলে দুইয়ে উঠে এসেছিলেন। অ্যাডিলেইডে দিবারাত্রির দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে করেন ১০৩ এবং ৫১। তাতেই শীর্ষস্থানটা নিশ্চিত হয়ে গেছে অসি মিডল অর্ডার এই ব্যাটারের।

এদিকে মার্নাস লাবুশেনের সতীর্থ মিচেল স্টার্ক আবার ঢুকেছেন টেস্ট বোলার র‌্যাংকিংয়ের সেরা দশে। দ্বিতীয় টেস্টে ৮০ রান খরচায় এই পেসার ৬টি উইকেট নেন, যার মধ্যে প্রথম ইনিংসে পেয়েছিলেন ৪ উইকেট। এখন স্টার্ক বোলারদের মধ্যে নয় নম্বরে।

অন্যদিকে টি-টোয়েন্টি ব্যাটার র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ফেরত পেয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। মাত্র এক সপ্তাহ আগেই তিনে নেমে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৭৯ রানের ইনিংস খেলে এখন ইংল্যান্ডের ডেভিড মালানের সঙ্গে যৌথভাবে শীর্ষে তিনি।

তার সতীর্থ ওপেনার মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টি ব্যাটার র‌্যাংকিংয়ের এখন তিন নম্বরে। ক্যারিয়ারসেরা ৭৯৮ রেটিং পয়েন্ট রিজওয়ানের নামের পাশে। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৪৫ বলে ৮৭ রানের বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচসেরা হন উইকেটরক্ষক এই ব্যাটার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টেস্টে ১ নম্বর ব্যাটসম্যান লাবুশেন, টি-টোয়েন্টিতে বাবর আজম

আপডেট সময় ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১