ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

ওয়েবসাইটে বার্ষিক প্রতিবেদন না থাকায় তিন প্রতিষ্ঠানকে ডিএসইর চিঠি

আকাশ জাতীয় ডেস্ক:

ওয়েবসাইটে ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন না থাকায় পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি কোম্পানির কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বুধবার (২২ ডিসেম্বর) ডিএসই সূত্রে এতথ্য জানা গেছে।

জানা গেছে, ওয়েবসাইটে ৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের বার্ষিক প্রতিবেদন না থাকায় সম্প্রতি কোম্পানি তিনটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।

কোম্পানি তিনটি হলো- ইস্টার্ন কেবলস, আমান ফিড ও কে অ্যান্ড কিউ।

ডিএসইর পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ২০১৮ সালের ২০ জুন জারি করা নির্দেশনার ক্লজ নম্বর ৯ (২) অনুযায়ী এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেগুলেশন, ২০১৫ এর রেগুলেশন ২১ অনুযায়ী আপনার কোম্পানির ওয়েবসাইটে বিস্তারিত আর্থিক বিবরণী প্রকাশ করতে হবে। তবে আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, চলতি বছরের গত ১২ ডিসেম্বর পর্যন্ত ২০২১ সালের ৩০ জুন (জুলাই ২০২০ থেকে জুন ২০২১) সমাপ্ত হিসাব বছরের বার্ষিক প্রতিবেদন আপনাদের ওয়েবসাইটে আপলোড করা হয়নি। এই বিষয়ে আপনাদের ২৩ ডিসেম্বরের মধ্যে সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন না করার বিষয়টি স্পষ্ট করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

ওয়েবসাইটে বার্ষিক প্রতিবেদন না থাকায় তিন প্রতিষ্ঠানকে ডিএসইর চিঠি

আপডেট সময় ০২:২৭:২৫ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১