ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ছাগল চুরি করে মেম্বার প্রার্থীর লোকজনের বিরুদ্ধে ভূরিভোজের অভিযোগে মামলা

আকাশ জাতীয় ডেস্ক: 

নাটোরের গুরুদাসপুরে আদিবাসী কৃষকের বাড়ি থেকে গভীর রাতে খাসি চুরি করে নির্বাচনী খিচুড়ি ভোজের আয়োজন করার অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের সমর্থকদের বিরুদ্ধে।

গত শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার চাপিলা ইউনিয়নের মহারাজপুর আধিবাসী পাইক পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আধিবাসী কৃষক শ্রী মিঠুন পাহান বাদী হয়ে গুরুদাসপুর থানায় ওই এলাকার আয়ুব আলীর ছেলে শাহীন আলী, শহিদুল ইসলামের ছেলে হাসিবুল ইসলাম ও ছাত্তারের ছেলে বাদল আলীর নামে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানাযায়, অভিযুক্ত ব্যক্তিরা চাপিলা মহারাজপুর এলাকার বর্তমান ইউপি সদস্য ও আসন্ন ইউপি নির্বাচনের প্রার্থী মো. আব্দুল হান্নানের সমর্থক। আদিবাসী কৃষক শ্রী মিঠুন পাহান জানান, শুক্রবার রাতে তার পালিত তিনটি ছাগল ঘরে তুলে দিয়ে তারা ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে শাহীন আলী, হাসিবুল ও বাদলরা খাসি মনে করে তার একটি গর্ভবতী ছাগল নিয়ে গিয়ে পুকুর পাড়ে জবাই করে। পরে জবাইকৃত ছাগলের পেটে বাচ্চা থাকার কারণে তারা পুণরায় তার বাড়িতে এসে আরো একটি খাসি নিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন ছাগলটির চিৎকার শুনে ঘর থেকে বের হয়ে তাদেরকে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ইউপি সদস্য আব্দুল হান্নান বলেন, অভিযুক্ত ব্যক্তিরা তার সমর্থক না। তিনি অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মতিন জানান, এ ঘটনায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

ছাগল চুরি করে মেম্বার প্রার্থীর লোকজনের বিরুদ্ধে ভূরিভোজের অভিযোগে মামলা

আপডেট সময় ০৪:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১