ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিপিএল নিয়ে শঙ্কা, সিদ্ধান্ত ২১ ডিসেম্বর

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরে নানা জটিলতা সৃষ্টি হওয়ার পর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়েও দেখা দিয়েছে সংশয়। তিনটি ভেন্যুতে খেলা হওয়ার কথা থাকলেও ভেন্যু কমে হতে পারে দুইটি, কমে যেতে পারে দলও। তবে এখনও কিছুই ঠিক করা হয়নি। আগামী ২১ ডিসেম্বর নেওয়া হবে সিদ্ধান্ত।

শনিবারে বিপিএল এবং নিউজল্যান্ড সিরিজ ইস্যুতে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনায় বসেন বিসিবি সভাপতি পাপন। সভা শেষে বিপিএল প্রসঙ্গে তেমন ইতিবাচক কিছুই জানাতে পারেননি তিনি। তার ভাষ্যমতে, ‘বিপিএলটা আমাদের দরকার এই কারণে যে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে আমাদের। এখানে স্থানীয় ক্রিকেটারদের চিহ্নিত করা যায়। বলছি না এখানে ভালো করলেই চলে যাবে এমন না কিন্তু আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। আমরা মনে করছি এটা করা উচিত।’

পাপন আরও বলেন, ‘বিপিএলের দুটি ইস্যু আছে। এটা টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিপিএলের সাথে তুলনা হয় না। আবার আফগানিস্তান যে আসবে ওটাও ওয়ানডে সুপার লিগ। এই দুই সিরিজের চেয়ে তাই বিপিএল গুরুত্বপূর্ণ নয়। কিন্তু সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, বিপিএলটা তাই গুরুত্বপূর্ণ।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘কীভাবে করব বিপিএল? কতটুক সময় পাব? আমরা যে পরিকল্পনা করেছি সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে- যারা ওখানে আছে ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর ২-৪ দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দিবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করব বলিনি, তবে এমন সুযোগ আছে।’

দল আর ভেন্যু কমার বিষয়ে ইঙ্গিত দিয়ে পাপন বলেন, ‘৩টা ভেন্যুর জন্য ৬ দিন ভ্রমণ করতে হবে। একটা ভেন্যু কমালে আমরা ২ দিন বাঁচাতে পারি। ৬টির জায়গায় ৫টি দল করলে আমরা ৪-৫ দিন সময় পাই। এগুলো নিয়ে আলোচনা হচ্ছে। ২১ তারিখ সিদ্ধান্ত জানার পর জানাতে পারব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিপিএল নিয়ে শঙ্কা, সিদ্ধান্ত ২১ ডিসেম্বর

আপডেট সময় ০৮:০২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১