ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই ও কৃষি ঋণ বিতরণ করলো অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেল

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ২য় পর্যায়ের প্রণোদনা প্যাকেজের আওতায় স্বচ্ছ প্রক্রিয়ায় ব্যবসায়ীদের মধ্যে সিএমএসএমই ঋণ এবং কৃষি ঋণ বিতরণ করেছে অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেল।

বরিশাল ক্লাবের গোলাম মাওলা কনফারেন্স হলে ব্যাংকের মহাব্যবস্থাপকের সচিবালয়, বরিশাল সার্কেল কর্তৃক আয়োজিত চলতি মূলধন ঋণ প্রদান, সিএমএসএমই ঋণ প্রদান, কৃষি ঋণ প্রদান, প্রবাসীর ঘরে ফেরা ঋণ প্রদান, নারী উদ্যোক্তা এবং সম্ভাব্য নতুন গ্রাহকদের নিয়ে মিট দ্য ক্লায়েন্টস এবং ঋণ গ্রহীতাদের নিয়ে আয়োজিত মিট দ্য বরোয়ার অনুষ্ঠান, খেলাপি ঋণ আদায় এবং অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে ঋণের অর্থ তুলে দেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহাম্মদ শামস্-উল ইসলাম।

তিনি এ সময়ে স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকাশ্যে এসএমইয়ের আওতাভুক্ত নতুন স্বাভাবিক ঋণ ৬৬ লাখ, সিএমএসএমই খাতে ৯৫৬ লাখ, কৃষকের কৃষি ঋণ ৫৪.৬০ লাখ, প্রবাসীদের দেশে ফেরা ঋণ ১৬ লাখ টাকা বিতরণ এবং তাৎক্ষণিকভাবে ৬৪.৫৫ লাখ টাকা খেলাপি ঋণ আদায় করেন।

উক্ত মিট দ্য ক্লায়েন্টস, মিট দ্য বরোয়ার এবং অঞ্চল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজী, ক্রেডিটডি ভিশনের মহাব্যবস্থাপক ড. মো. আবদুল্লাহ আল মামুন, রিকভারি ডিভিশনের মহাব্যবস্থাপক মো. আশেক এলাহী এবং বরিশাল সার্কেল সচিবালয়ের মহাব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল সার্কেলাধীন ৪টি অঞ্চলের অঞ্চল প্রধান ও ৪টি অঞ্চলের শাখা ব্যবস্থাপকসহ গ্রাহকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সার্কেল সচিবালয়ের মহাব্যবস্থাপক মো. গোলাম কিবরিয়া। ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ঘোষিত ১০০ দিনের বিশেষ কর্মসূচি বাস্তবায়নে তিনি ৪টি অঞ্চলের অঞ্চল প্রধান এবং ৬২টি শাখার শাখা ব্যবস্থাপকের সঙ্গে মতবিনিময় করেন এবং ২০২১ সালের ৩১ ডিসেম্বর বার্ষিক সমাপনীকে সামনে রেখে অনাদায়ী ঋণ আদায়সহ সকল সূচকে লক্ষ্যমাত্রা অর্জনের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান কার্যালয় থেকে আসা ঊর্ধ্বতন নির্বাহীগণ বক্তব্য রাখেন। মিট দ্য বরোয়ার অনুষ্ঠান আয়োজনের জন্য সাধারণ গ্রাহক, নারী উদ্যোক্তাবৃন্দসহ মেসার্স আবদুল লতিফ খান, মেসার্স লেলিন কুন্ডু, মেসার্স বেস্ট ব্রিকস এর গ্রাহকবৃন্দ ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

স্বচ্ছ প্রক্রিয়ায় সিএমএসএমই ও কৃষি ঋণ বিতরণ করলো অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেল

আপডেট সময় ০৬:৪৮:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১