ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘দেশের ক্রিকেট এই পর্যন্ত এনেছে এ টুর্নামেন্ট’ : মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

একটা সময়ে মাঠে নামার আগেই ফলাফল নিশ্চিত হয়ে যেত। মাঠের লড়াইয়ের আগেই হেরে যেত বাংলাদেশ দল। সেই সময়ে প্রত্যাশাই থাকত সম্মানজনক হার।

সেই সময় অবশ্য পার করে এসেছে বাংলাদেশ। বিশেষ করে ওয়ানডেতে। ক্রিকেটের এ ফরম্যাটে বিশ্বের যে কোনো প্রতিপক্ষকে হারাতে সক্ষম বাংলাদেশ। সেটা করেও দেখিয়েছে টাইগাররা।

দেশের ক্রিকেটের এ উন্নয়নে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ঢাকা লিগ। ওয়ানডে ফরম্যাটের এ টুর্নামেন্ট দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয়। এ টুর্নামেন্টকেই জাতীয় দলের সিঁড়ি হিসেবে বিবেচনা করা হয়। এখানে পারফর্ম করেই জাতীয় তারকা হয়েছেন অনেক ক্রিকেটার।

এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেন, আমার ক্যারিয়ার শুরু এই ঢাকা লিগ দিয়ে। আর এমনিতেও ঢাকা লিগের আলাদা একটা ক্রেজ আছে। বাংলাদেশের ক্রিকেটকে এ পর্যন্ত এনেছে এই টুর্নামেন্ট। যে প্রতিদ্বন্দ্বিতা হয় এখানে, এটার আলাদা একটা মজাও আছে। আমি নিশ্চিত, আপনাদেরও এটা ভালো লাগে।

জাতীয় দলের হয়ে ২২০টি ওয়ানডে ম্যাচ খেলে ২৭০ উইকেট শিকার করা এই তারকা পেসার জনপ্রিয় একটি অনলাইন পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, বিপিএলের আলাদা আবেদন আছে। ঢাক-ঢোল বাজে, গান-বাজনা হয়, অনেক কিছুই হয়। টাকাও আছে। তবে ঢাকা লিগের আবেদন প্রতিটি ক্রিকেটারের কাছে আলাদা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দেশের ক্রিকেট এই পর্যন্ত এনেছে এ টুর্নামেন্ট’ : মাশরাফি

আপডেট সময় ০৬:২২:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১