ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, পুড়ে অঙ্গার ৫ শ্রমিক

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। ভয়াবহ এই আগুনে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

মঙ্গলবার দুপুরের দিকে কারখানাটিতে আগুন লাগে বলে জানিয়েছেন নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ।

তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

কারখানার কয়েকজন শ্রমিক বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বশীপুরের একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে পুরো কারখানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। আগুন ভয়াবহ আকার ধারণ করায় আরও দুটি ইউনিট কাজে যোগ দেয়।

শ্রমিকরা আরও জানান, নিহত পাঁচজনই শ্রমিক। আগুনে আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছে দমকল বাহিনী। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সান্তাহারে প্লাস্টিক কারখানায় আগুন, পুড়ে অঙ্গার ৫ শ্রমিক

আপডেট সময় ০৩:২১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১