ঢাকা ০২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকীয়া সন্দেহে স্ত্রী-সন্তানকে খুন করেন ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক:

স্ত্রী পরকীয়ায় জড়িত এমন সন্দেহে নরসিংদীতে স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর আটক ওই যুবক প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে। স্ত্রী পরকীয়ায় জড়িত ছিল এমন সন্দেহে স্ত্রী ও দেড় বছর বয়সী শিশু সন্তানকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে এমনটাই জানিয়েছে ফখরুল।

নরসিংদী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম এসব তথ্য দিয়েছেন। ওসি বলেন, নিহত রেশমির পরকীয়া সম্পর্ক ছিল বলে সন্দেহ করতো তার স্বামী ফখরুল। এরই জেরে স্ত্রী ও সন্তানকে গলাকেটে হত্যা করে ফখরুল। হত্যাকাণ্ডের পর তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি স্বীকার করেছে সে।

এর আগে সোমবার দিবাগত রাত তিনটার দিকে শহরের ঘোড়াদিয়ার সঙ্গীতা এলাকা থেকে ২৬ বছর বয়সী রেশমী আক্তার ও তার শিশু সন্তান সালমান সাফায়াতের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রেশমি পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে।

তবে রেশমির পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে পৌর শহরের দত্তপাড়া এলাকার পারভেজ মিয়ার মেয়ে রেশমির সঙ্গে ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার সাইফুল্লার ছেলে ফখরুলের বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। এরই মধ্যে তাদের কোলজুড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হয়। তারপরও নির্যাতন বন্ধ হয়নি। সবশেষ রবিবার দিবাগত রাত তিনটার দিকে রেশমি ও তার সন্তানকে গলাকেটে হত্যা করে পালানোর চেষ্টা করেন ফখরুল। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফখরুলকে ধরে ফেলে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের বাবা পারভেজ মিয়া বলেন, বিয়ের পর থেকে আমার মেয়েটাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করতো। আমরা কষ্ট পাব বলে মেয়ে আমাদের কিছুই বলত না।

তিনি আরও বলেন, ফখরুল মাদকাসক্ত ছিল। কিন্তু আমরা জানতাম না। এসব তথ্য আমাদের কাছ থেকে গোপন রেখে বিয়ে দিয়েছিল। এখন আমি আমার মেয়ে ও নাতি হত্যার বিচার চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরকীয়া সন্দেহে স্ত্রী-সন্তানকে খুন করেন ফখরুল

আপডেট সময় ১২:১১:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১