ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ এক মামলায় জামিন পেলেন দীপু মনি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আ.লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ: রাশেদ

বিসিএলের প্রথম অর্ধশতক আশরাফুলের

আকাশ স্পোর্টস ডেস্ক:

মাঠে বল গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের(বিএসএল) নবম আসরের। চলমান এই ক্রিকেট টুর্নামেন্টের প্রথম অর্ধশতক তুলে নিয়েছেন মোহাম্মদ আশরাফুল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে ব্যাট করতে নেমে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন দক্ষিণাঞ্চলের এই ডানহাতি ওপেনার।

ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পূর্বাঞ্চলের অধিনায়ক। ফলে টস হেরে ব্যাট করতে নেমে দক্ষিণাঞ্চলে। ব্যাট হাতে দুর্দান্ত সূচনা উপহার দেন দলের দুই অভিজ্ঞ ওপেনার মোহাম্মদ আশরাফুল এবং ইমরুল কায়েস। ডানহাতি-বাঁ হাতি কম্বিনেশনে ওপেনিং জুটিতেই আসে ১০১ রান।

হাফ-সেঞ্চুরির কাছাকাছি গিয়েও তা পূর্ণ করতে পারেননি কায়েস। থেকেই যায় মাত্র চার রানের আক্ষেপ। ইমরুল কায়েস আউট হন নাসুম আহমেদের বলে। আউট হয়ে সাজঘরে ফেরার আগে ৯৩ বলে ৪৬ রান করেন তিনি। তার ইনিংসটি আটটি চারে সাজানো।

পার্টনার অর্ধশতক পূর্ণ করতে না পারলেও ব্যাট হাতে ঠিকই নিজের ফিফটি তুলে নিয়েছেন আরেক ওপেনার মোহাম্মদ আশরাফুল। আর এটিই চলতি আসরের প্রথম অর্ধশতক। অবশ্যই ফিফটি পরে বেশিক্ষণ ক্রিজে থাকা হয়নি তার। আউট হওয়ার আগে ব্যক্তিগত খাতায় ৬১ রান তুলতে সক্ষম হন আশারফুল খ্যাত এই ক্রিকেট তারকা। তার ইনিংসটিও আটটি চারে সাজানো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিসিএলের প্রথম অর্ধশতক আশরাফুলের

আপডেট সময় ০৮:০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১