ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি ২৭৮টি বাড়ি প্রভাবশালীদের অবৈধ দখলে

অাকাশ নিউজ ডেস্ক:

সরকারি আবাসন পরিদপ্তর ও পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের অধীনে থাকা মোট ২৭৮টি বাড়ি প্রভাবশালীরা অবৈধভাবে দখল করে রেখেছেন বলে জানিয়েছেন গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারদলীয় সদস্য শামসুল হক চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আদালতের নিষেধাজ্ঞা থাকায় এসব অবৈধ দখলদারদের উচ্ছেদ করা যাচ্ছে না জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের অধিক্ষেত্রে মোট ১২৪টি পরিত্যক্ত বাড়ি বেদখলে রয়েছে। সেইসঙ্গে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের আওতায় আরো ১৫৪টি বাড়ি বেদখল হয়ে আছে। এসব বাড়ির বসবাসকারীরা বিভিন্ন আদালতে মামলা মোকদ্দমা দায়ের করে অবৈধভাবে দখলে রেখেছেন।

দৈনিক ২৫০ টাকা কিস্তিতে ফ্ল্যাট পাবেন স্বল্পআয়ের মানুষ
সরকারদলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে গনপূর্ত মন্ত্রী জানান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকার মিরপুরের ১১ সং সেকশনে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য একটি প্রকল্প গ্রহণ করেছে। উক্ত প্রকল্পের আওতায় দৈনিক ২৫০ টাকা থেকে ২৭৫ টাকা কিস্তি ব্যাংকে জমা দিয়ে তারা ৬৫৭ বর্গফুটের একটি ফ্ল্যাটের মালিক হবেন।

কৃষি জমিতে ভবন নির্মান নয়
সালমা ইসলামের প্রশ্নের জবাবে ইঞ্জিনিয়ার মোশারাফ হোসেন জানান, দেশের কৃষি জমি রক্ষার স্বার্থে কৃষি জমিতে ভবন নির্মানের অনুমতি দেয়া হয় না। এ লক্ষ্যে পরিকল্পিত আবাসিক ব্যবস্থা গড়ে তোলা গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয়ের অন্যতম প্রধান কাজ। এ মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষ এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, দেশের কৃষি জমি রক্ষার লক্ষ্যে পরিকল্পিত আবাসিক ব্যবস্থা গড়ে তোলার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গোপালগঞ্জ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, মাগুরা, শরিয়তপুর, মাদারীপুর জেলার সদর ও শিবচর উপজেলায়, খুলনা, কুষ্টিয়া, পাবনা, যশোর, বগুড়া, দিনাজপুর, রংপুর, নোয়াখালী, চাঁদপুর কুমিল্লা, টাঙ্গাইল, ময়মনসিংহ, মোলভীবাজার এবং চট্টগ্রাম জেলায় আবাসিক প্লট উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে এবং বরাদ্দপ্রাপ্তদের কাছে নিকট তা হস্তান্তর করা হয়েছে। এছাড়াও গৃহায়ন কর্তৃপক্ষ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে বর্তমানে ২৩টি আবাসিক প্লট উন্নয়ন প্লটসহ মোট ৪১টি প্রকল্প চলমান রয়েছে। এর বাইরে আরও ২৭টি প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারি ২৭৮টি বাড়ি প্রভাবশালীদের অবৈধ দখলে

আপডেট সময় ০১:১৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭