ঢাকা ১২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস

সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন

আকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক মামলায় আব্দুল মমিন (৩৮) নামে এক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে তাকে।

মঙ্গলবার বেলা ১২টায় সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এই শাস্তি ঘোষণা করেন। আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মমিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার শ্রীফলগাতী গ্রামের মৃত মনছের আলীর ছেলে।

মামলার বিবরণীতে বলা হয়েছে, ২০১৮ সালের ১৯ আগষ্ট সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চড়িয়া কালীবাড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় নাটোর থেকে ঢাকাগামী সাব্বির পরিবহন নামে এক যাত্রাবাহী বাসকে সিগন্যাল দেয় র‌্যাব। এ সময় মাদক কারবারি আব্দুল মমিন বাস থেকে নেমে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

পরে মমিনের শরীর তল্লাশি করে ৪৪৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাব-১২ এর ডিএডি ইউনুস আলী বাদী হয়ে উল্লাপাড়া থানায় আব্দুল মমিনকে আসামি করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলায় ১৪ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার রায় হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা

সিরাজগঞ্জে মাদক কারবারির যাবজ্জীবন

আপডেট সময় ০৭:২৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ডিসেম্বর ২০২১