ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

আফ্রিদির বাউন্সারে মাঠ ছাড়া নিয়ে যা বললেন ইয়াসির রাব্বি

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছে ইয়াসির আলী রাব্বির।

আর অভিষেক ম্যাচেই কনকাশনের কবলে পড়েন এই মিডল অর্ডার ব্যাটার। চতুর্থ দিনে পাক পেসার শাহিন শাহ আফ্রিদির বল লাগে তার হেলমেটে।

যে কারণে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় ইয়াসিরকে।

তবে ঢাকা টেস্টের জন্য এখন পুরোপুরি ফিট আছেন তিনি। বৃহস্পতিবার শেরে-বাংলা স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে ২৫ বছর বয়সি ব্যাটারকে।

বিসিবির ভিডিওবার্তায় অভিষেক টেস্টের অভিজ্ঞতার কথা জানালেন ইয়াসির আলি রাব্বি। বললেন, মাঠ ছাড়ার সময় অনেক রকমের অনুভূতি কাজ করেছিল তার মনে।

তিনি বলেন, ‘এটা অনেক হতাশাজনক ছিল। কারণ, আমি যেভাবে ব্যাটিং করছিলাম, সেভাবে করে যেতে পারলে দল হয়তো আরেকটু ভালো অবস্থানে থাকতে পারত। ওই সময় নতুন ব্যাটারের নেমে ব্যাটিং করাটা ততটা সহজ নয় সবসময়। আমি বলব, একটু তো কষ্ট লেগেছে, যখন দেখেছি আমি আউট হওয়ার পর এরকমভাবে কেউ ব্যাটিং করতে পারেনি।’

কনকাশনে পড়ার বিষয়ে রাব্বি বলেন, ‘সত্যি কথা বলতে ভয় পেয়েছিলাম। কারণ মাথায় বল লেগেছিল। আবার একটু কষ্টও পাচ্ছিলাম, আমার অভিষেক ম্যাচ, দলকে একটু ভালো জায়গায় নিয়ে যাচ্ছিলাম। কিন্তু শেষ করতে পারিনি। মিশ্র অনুভূতি ছিল। ভয় এবং কষ্টের মিশ্র অনুভূতি। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: ঢাকা থেকে ৫ ফ্লাইট বাতিল

আফ্রিদির বাউন্সারে মাঠ ছাড়া নিয়ে যা বললেন ইয়াসির রাব্বি

আপডেট সময় ০৫:৫৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১