ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

নেশার ঘোরে সাপ নিয়েই ঘুমিয়ে পড়েন চা শ্রমিক, অতঃপর…

আকাশ জাতীয় ডেস্ক:

নিজ হাতে ধরে আনা সাপের ছোবলে প্রাণ হারালেন বিষ্ণু ঝড়া নামে এক চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগানে।

স্থানীয়রা জানান, উপজেলার নালুয়া চা বাগানের দমদমিয়া টিলার বাসিন্দা চা শ্রমিক বিষ্ণু ঝড়া (৩০) ও তার স্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যয় বাসায় ফেরার পথে রাস্তায় একটি বিষাক্ত সাপ দেখতে পান। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় বিষ্ণু সাপটি ধরে একটি ব্যাগে ভরে বাসায় নিয়ে আসেন। এরই মধ্যে সাপটি তাকে দুবার ছোবল দেয়। কিন্তু নেশার ঘোরে তিনি সাপটি নিয়েই ঘুমিয়ে পড়েন। সকালে তার স্ত্রী তাকে ডাকাডাকি করে তাকে মৃত দেখতে পান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য নটবর রুদ্রপাল বলেন, বিষ্ণু ঝড়া নেশাগ্রস্ত অবস্থায় সাপটি ধরে ব্যাগে করে বাজার ঘুরে বাসায় নিয়ে যায়। এ সময় সাপটি তাকে ছোবল দেয়। এটি তার পালিত সাপ বলে সে বাসায় নিয়ে যায়। সকালে তার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

নেশার ঘোরে সাপ নিয়েই ঘুমিয়ে পড়েন চা শ্রমিক, অতঃপর…

আপডেট সময় ০৪:৩৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১