ঢাকা ০৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জয়ের প্রচেষ্টায় বিজয়ের মাসে ৫-জি: কাদের

আকাশ আইসিটি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় বিজয়ের মাসে ৫-জিতে প্রবেশ করাতে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বলে জানিয়েছেন আওয়ায়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানী রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর কাউন্সিল হলে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ‘5G : The Frontier Technology’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে দেওয়া আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ৫-জি চালু করার প্রতিশ্রুতি ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আজ সেটা সফল হতে চলেছে। বিজয়ের মাসে সীমিত পরিসরে ৫-জি চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। এই বিজয়ের মাসে ৫-জিতে প্রবেশ করতে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ।

সেতুমন্ত্রী আরও বলেন, ৪-জি থেকে ৫-জি ২০ গুণ বেশি গতি সম্পন্ন। ‌ ৫-জি দিয়ে রাস্তায় চালকবিহীন গাড়ি চালানো সম্ভব হবে। গাড়িতে চলাচলের সময় মোবাইল নেটওয়ার্কের টাওয়ার থেকে আর একটাবারের সংযোগ পাওয়ার সময় নেটওয়ার্কের কোনো সমস্যা হবে না। প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মাহেন্দ্রক্ষণে বিজয়ের এই মাসে টেলিটক ৫-জি চালু করতে যাচ্ছে। আগামী ১১ ডিসেম্বর ৫-জি উদ্বোধন হতে যাচ্ছে। প্রথমে গুরুত্বপূর্ণ কিছু সরকারি অফিসে এই সুবিধা চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে আগামী ২০২৩ সালের মধ্যে দেশের শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে ৫-জি চালু হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাহাব উদ্দিন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম।

সেমিনারে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির চেয়ারম্যান এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য প্রফেসর ড. মো. হোসেন মনসুর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জয়ের প্রচেষ্টায় বিজয়ের মাসে ৫-জি: কাদের

আপডেট সময় ১১:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১