ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাকরির প্রলোভনে রেস্টুরেন্টে নিয়ে শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

সাভারের আশুলিয়ায় চাকরি দেওয়ার কথা বলে একটি রেস্টুরেন্টে নিয়ে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগে মঞ্জু ওরফে হাসান (৩৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। এর আগে বিকালে রেস্টুরেন্টের ম্যানেজারের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মঞ্জু রংপুর জেলার বদরগঞ্জ থানার বালুয়াঘাটা গ্রামের আব্দুর জব্বারের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর বাড্ডা এলাকায় ভাড়া থেকে গাড়ির ড্রাইভার হিসেবে কাজ করেন।

ভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী ওই গৃহবধূকে চাকরির প্রলোভন দেখিয়ে আশুলিয়ার জামগড়া এলাকায় আসতে বলেন। কথামতো জামগড়ায় এলে ভুক্তভোগীকে নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে দুপুরের খাবারের জন্য জামগড়ার আঁখি রেস্টুরেন্টের কেবিনে বসেন তারা। এ সময় মঞ্জু ওই গৃহবধূর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন এবং শ্লীলতাহানি করেন। এতে ভুক্তভোগী নারী তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন।

পরে রেস্টুরেন্টের একজন ওয়েটার বিষয়টি বুঝতে পেরে ম্যানেজারকে জানালে তিনি থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে থানায় আনা হলে ভুক্তভোগী নারী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, মঞ্জু ওরফে হাসানের বিরুদ্ধে ভুক্তভোগী মামলা দায়ের করেছেন। বুধবার (১ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাকরির প্রলোভনে রেস্টুরেন্টে নিয়ে শ্লীলতাহানি, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৮:১৭ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১