ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রামপুরায় আজও সড়ক আটকিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:

গাড়িচাপায় কলেজ ছাত্র মাঈনুদ্দিন নিহতের বিচার ও নিরাপদ সড়কের দাবিতে আজও রাজধানীর রামপুরা এলাকায় সড়ক আটকিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী বুধবার বেলা ১১ টায় শিক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে রামপুরা ব্রিজের ওপর অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীদেরকে বিভিন্ন গণপরিবহন থেকে যাত্রীদের নামিয়ে দিতে দেখা গেছে। পরে বাসগুলোকে ওই স্থানেই আটকে দিচ্ছে তারা।

ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা ইমপেরিয়াল কলেজ, একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সড়কে দেখা গেছে।

তারা সড়কে অবস্থান নিয়ে মাঈনুদ্দিন হত্যার বিচার ও নিরাপদ সড়ক চাই দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছে।

সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম। তিনি টেলিফোনে বলেন, শিক্ষার্থীরা আজও সড়কে অবস্থান নিয়ে আছে। তারা বাস থেকে যাত্রীদের নামিয়ে দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়ে চার বছর পর জ্যেষ্ঠতাসহ চাকরিতে ফিরলেন দুদক কর্মকর্তা শরীফ

রামপুরায় আজও সড়ক আটকিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট সময় ১২:১৯:১২ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১