ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু টাইগার যুবাদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ভারতের মাটিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতকে ২ উইকেটে হারিয়েছে টাইগার যুবারা।

এ জয়ে বিশ্বকাপের প্রস্তুতি অনেকটা চাঙ্গা করে নিল তারা।

এর আগে সিরিজের জন্য অধিনায়ক ছাড়াই দল ঘোষণা করে বিসিবি। ভারত অনূর্ধ্ব-১৯ ‘এ’ দলের বিপক্ষে অধিনায়কের দায়িত্ব পান স্পিনার রাকিবুল হাসান। তার নেতৃত্বে টস জিতে প্রথমে ফিল্ডিং করে বাংলাদেশ।

কলকাতার ইডেন গার্ডেনসে প্রথমে ব্যাট করতে নেমে ভালো শুরু করে ভারত। তবে দলীয় ৪৭ রানে ব্রেকথ্রু আসার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। ভারতের ব্যাটারদের আসা যাওয়ায় থিতু হয়ে সেঞ্চুরি তুলে নেন হারনুর। তার দারুণ ব্যাটিংয়ে ভর করে নির্ধারিত ওভার শেষে ২৪৫ রান সংগ্রহ করে ভারত অনূর্ধ্ব ‘এ’ দল। টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন সাকিব।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার মাহফিজুল ও ইফতেখার। উদ্বোধনী জুটিতে ৮৫ রান সংগ্রহের পর বিদায় নেন ইফতেখার। এরপর ব্যাট করতে নানা প্রান্তিকের সঙ্গেও বড় জুটি গড়েন মাহফিজুল। দলীয় ১৬৪ রানে আউট হন সাজঘরে ফিরেন প্রান্তিক। এরপর বিদায় নেন আইচ মোল্লাও। আইচের বিদায়ের পর ৯ রানের আক্ষেপ নিয়ে সেঞ্চুরি বঞ্চিত হন ওপেনার মাহফিজুল। ৯১ রানে আউট হন তিনি।

এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়া দলকে টেনে তুলেন অধিনায়ক রাকিবুল ও মেহরব। রাকিবুলের সঙ্গ নিয়ে অপরাজিত ৩৩ বলে ৩৮ রান দলকে জয়ের বন্দরে পৌঁছান মেহরব।

সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১ ডিসেম্বর ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগার যুবারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু টাইগার যুবাদের

আপডেট সময় ০৮:১২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১