ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল উত্তেজনার মধ্যেও ইরানের সঙ্গে আলোচনায় আগ্রহী ট্রাম্প বন্যাদুর্গতদের পুনর্বাসন করবে সরকার: প্রতিমন্ত্রী মীর হেলাল মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের এসএসসির ফল প্রকাশ কবে, যা জানাল শিক্ষা বোর্ড চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকেশ্বরী মন্দিরের কাছে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

অাকাশ নিউজ ডেস্ক:

পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের কাছে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার সন্ধ্যায় র‍্যাবের সঙ্গে গোলাগুলিতে দু’জন আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের একজন মারা যান।

র‍্যাব বলছে, এরা ছিনতাইকারী। আহত অবস্থায় গ্রেফতার করার সময় তাদের কাছ থেকে দু’টি বিদেশি পিস্তল ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব সূত্র জানায়, সন্ধ্যা ছয়টার দিকে পাঁচ-ছয়জন ছিনতাইকারী ঢাকেশ্বরী মন্দিরের সামনে ছিনতাইয়ের জন্য জড়ো হয়। গোপন খবরের ভিত্তিতে র‍্যাব-১০-এর একটি দল সেখানে অভিযান চালান। ছিনতাইকারীরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুই ছিনতাইকারী আহত হয়। অন্যরা পালিয়ে যায়। র‍্যাব সদস্যরা আহত দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তাদের একজনের নাম আবদুল বারেক (৪৫)। অন্যজনের আলমগীর (৩৫)। হাসপাতালে র‍্যাবের পাহারা বসানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমরা সংবিধান সংশোধন করতে চাই, কখনও সংস্কারের কথা বলিনি : মির্জা ফখরুল

ঢাকেশ্বরী মন্দিরের কাছে র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে নিহত ১

আপডেট সময় ১২:৪৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭