ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৩৩০ রানে শেষ বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে ৩৩০ রানে শেষ বাংলাদেশ দল।

দ্বিতীয় দিন হাসান আলীর দারুণ বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি টাইগাররা। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা অলআউট হয় ৩৩০ রানে। হাসান একাই নেন ৫ উইকেট। দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান লিটন ফেরেন হাসানের বলে এলবিডব্লিউ হয়ে। অল্পসময়ের ব্যবধানে অভিষিক্ত ইয়াসিরও শিকার এই পেসারের। এরপর মুশফিক ফেরেন ফাহিম আশরাফের বলে। দলের হাল ধরেন তাইজুল-মেহেদি। তাইজুলকে বেশিদূর যেতে দেননি শাহীন আফ্রিদি। এবার রাহীকে সঙ্গে নিয়ে এগোতে থাকেন মেহেদি। রাহীও সঙ্গ দিচ্ছিলেন ভালোই। কিন্তু হাসানের এক ওভারে সব তছনছ হয়ে যায়। পরপর রাহী ও নতুন ব্যাটসম্যান এবাদতকে ফেরান সাজঘরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩৩০ রানে শেষ বাংলাদেশ

আপডেট সময় ১২:৩৯:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১