ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হতাশা কাটিয়ে দিন শেষে এগিয়ে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে। শুক্রবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক। তবে শুরুতেই উইকেট হারানোর ধাক্কা ভালভাবেই সামলেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দিন শেষে মুশফিক ও লিটনের ব্যাটিংয়ে ভর করে ২৫৩ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ৩৩ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম উইকেটের পতন হয় ১৯ রানের মাথায়। সাইফের বিদায়ে ভাঙে উদ্বোধনী জুটি। শাহীন শাহ আফ্রিদির শিকার হন সাইফ হাসান। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে চার মেরেছিলেন। পরের বলে তার ব্যাট ছুঁয়ে কাঁধে লেগে উপরে উঠে শর্ট ফাইন লেগে আবিদ আলীর হাতে ধরা পড়ে বল। ১২ বলে ১৪ রান করেন সাইফ। এরপর হাসান আলীর বলে এলবিডাব্লিউ হন সাদমান ইসলাম। রিভিউ নিয়েছিলেন তিনি। কিন্তু উইকেট বাঁচাতে পারেননি। অষ্টম ওভারে দ্বিতীয় উইকেটের পতন ঘটে ৩৩ রানে। ২৮ বলে ১৪ রান করেন সাদমান।

৩৩ রানে ২ উইকেট হারানোর পর হাল ধরার কথা ছিল অধিনায়ক মুমিনুল হকের। কিন্তু ১৯ বলে মাত্র ৬ রান করে আউট হন টাইগার অধিনায়ক। ১৫.১ ওভারে দলীয় ৪৭ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। মুমিনুল হক আউট হওয়ার ৬ বল পর বিদায় নেন নাজমুল হোসেন শান্ত। ৩৭ বলে ২ চারে করেন ১৪ রান। ৪৯ রানে চতুর্থ উইকেটের পতন। ৪৯ রানে চার উইকেট হারানোর পর ক্রিজে এসে বড় রানের জুটি গড়েছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুইজন মিলে বেশ সতর্ক থেকে এগিয়ে চলেছেন। বুঝেশুনে বল ঠেকান, আবার রান নেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাজে ফর্ম কাটানোর পর পাকিস্তানের বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দল থেকে বাদ পড়েছিলেন লিটন দাস। তবে তিনি নিজেকে ফিরে পেলেন সাদা পোশাকে। ২৭ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান টেস্টে নিজের প্রথম শতরান করে ফেললেন।

লিটন দাসের পর তারই মতো একই স্টাইলে শত রানের কাছাকাছি পৌঁছেছেন মুশফিকুর রহিম। ১১৩ রানে লিটন, আর মুশফিক ৮২ রানে নট-আউট আছেন। ৮৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৫৩ রানে প্রথম ইনিংসের প্রথম দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হতাশা কাটিয়ে দিন শেষে এগিয়ে টাইগাররা

আপডেট সময় ০৬:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১