ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা ট্রেসেবিলিটি নিশ্চিত হলে মূল্যশৃঙ্খলের দুর্বলতা চিহ্নিত করা সহজ হবে : বাণিজ্যমন্ত্রী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন হবে জনবান্ধব: জনপ্রশাসন উপদেষ্টা

পাকিস্তানের বিপক্ষে টেস্টে লিটন দাসের প্রথম সেঞ্চুরি

আকাশ স্পোর্টস ডেস্ক:

৪৯ রানে চার উইকেট হারানো বাংলাদেশের রান ছুঁয়েছে দুইশ।

মুশফিকুর রহিম ও লিটন দাসের দেড়শ রানের জুটির সৌজন্যে চট্টগ্রাম টেস্টে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। এরইমধ্যে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন বহুদিন পর রানে ফেরা লিটন দাস।

১০ বাউন্ডারি ও ১ ছক্কায় নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পেলেন লিটন। এ শতক হাঁকাতে ৫০.২৭ স্ট্রাইক রেটে ১৯৯ বল মোকাবিলা করেছেন লিটন।

অন্যদিকে লিটনের পিছুপিছু এগিয়ে যাচ্ছেন মুশফিকুর রহিমও। ১৭১ বল খেলে ৯ বাউন্ডারিতে ৭৭ রানে অপরাজিত তিনি। ইতোমধ্যে ৩৭১ বল মোকাবিলা করে ১৮৬ রানের জুটি গড়েছেন মুশফিক-লিটন।

এই মাঠে এটাই পঞ্চম উইকেটে বাংলাদেশের প্রথম দেড়শ রানের জুটি। ২০০৮ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে মুশফিকের সঙ্গেই মেহরাব হোসেনের ১৪৪ ছিল আগের সেরা।

সেঞ্চুরি হাঁকানোর আগে ৬৭ রানে জীবন পেয়েছেন লিটন।

শাহিন শাহ আফ্রিদির অফ স্টাম্পের বাইর পল টেনে পুল করেন লিটন। ঠিক মতো খেলতে পারেননি এই কিপার-ব্যাটসম্যান। সহজ ক্যাচ মুঠোয় জমাতে পারেননি সাজিদ। পরের বলে দ্রুত একটি সিঙ্গেল নেওয়ার চেষ্টায় হতে পারতেন রান আউট।

সেই সৌভাগ্যের প্রতিদান ঠিকই দিলেন লিটন। ক্যারিয়ারের প্রথম শতক হাঁকালেন নিজের ২৫তম টেস্টে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম

পাকিস্তানের বিপক্ষে টেস্টে লিটন দাসের প্রথম সেঞ্চুরি

আপডেট সময় ০৫:০১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ নভেম্বর ২০২১