ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুদকের মামলায় খালাস পেলেন বাহাউদ্দিন নাছিম

অাকাশ জাতীয় ডেস্ক:

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা এক মামলার খালাস পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বৃহস্পতিবার ঢাকার ষষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েস এ রায় ঘোষণা করেন। রায়ে বিচারক বলেন, সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাহাউদ্দিন নাছিম সাংবাদিকদের বলেন, আসলে এটি একটি পেটি মামলা। আদালত মামলায় কিছু পায়নি বলেই খালাসের রায় দিয়েছে। গত ১৮ সেপ্টেম্বর বিচারক কেএম ইমরুল কায়েস উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেছিলেন। এর আগে মামলার বিচারকাজ চলাকালে অভিযোগপত্রভুক্ত ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, এক কোটি ৮৩ লাখ এক হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন এবং ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ২১ নভেম্বর রমনা থানায় বাহাউদ্দিন নাছিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি করেন দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ।

দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম মামলাটি তদন্ত করে ২০০৮ সালের ৮ অক্টোবর বাহাউদ্দিন নাছিমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এর আগে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ জুলাই সম্পদ বিবরণীর নোটিশ জারি করে দুদক। বাহাউদ্দিন নাছিমের মা নোটিশ গ্রহণ করেন। এরপর ১৭ জুলাই নাছিম তার মা নুর জাহান বেগমের মাধ্যমে ২ কোটি ৭ লাখ ৬৬৮ টাকার সম্পদ বিবরণী দাখিল করেন।

মামলায় বলা হয়, সম্পদ বিবরণী যাচাইকালে বাহাউদ্দিন নাছিম এবং তার স্ত্রীর ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকা টাকার সম্পদ গোপন করেন। ফলে তারা এক কোটি ৮৩ লাখ এক হাজার ৬৪৬ টাকা জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুদকের মামলায় খালাস পেলেন বাহাউদ্দিন নাছিম

আপডেট সময় ০৫:১৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭