ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

আকাশ জাতীয় ডেস্ক:

চাঁদপুরে পথচারী এক বীর মুক্তিযোদ্ধাকে বাঁচতে গিয়ে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। তারা দুজনই এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

মঙ্গলবার (২৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মহামায়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানায়।

নিহতের মধ্যে ঘটনাস্থলে শান্ত (১৭) ও হাসপাতালে নেওয়ার পথে আসিফ (১৮) নামে অপরজন মারা যায়। এ ঘটনায় গুরুতর আহত পথচারী বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (৭০) এবং মোটরসাইকেল আরোহী সাজ্জাদকে (১৮) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন বড়ুয়া বলেন, ময়ামায়া এলাকায় সড়ক পার হচ্ছিলেন স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম। এসময় বেপরোয়া গতির মোটরসাইকেলটির সামনে পড়েন তিনি। তাকে বাঁচাতে গেলে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কে ছিটকে পড়ে তিন আরোহীসহ মোটরসাইকেল। এসময় ঘটনাস্থলেই মারা যায় শান্ত। পরে স্থানীয়রা অন্যদের উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়ার পথে আসিফ নামে আরেকজনের মৃত্যু হয়।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রোমান হোসেন বলেন, গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম ও সাজ্জাদ নামে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

পথচারীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর

আপডেট সময় ০১:২৫:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১