ঢাকা ০৫:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিনিসপত্র নয় বরং পুরো বাড়িটাই তুলে নিয়ে গেল চোর

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কোনো দামি জিনিসপত্র নয়, বরং পুরো বাড়িটাই টার্গেট করেছে চোর। বাড়িতে চোর এসেছে চুরি করতে! ছায়ার মতো ঘরে ঢুকে দামি জিনিসপত্র চুরি করে চম্পট দেবে, এমনটাই তো সাধারণত হয়। কিন্তু কখনো কি শুনেছেন, চোর গোটা বাড়িটাই তুলে নিয়ে গেছে? হ্যাঁ, আমেরিকার মিসৌরে এমনটাই ঘটেছে।

দ্য জপলিন গ্লোব মিসৌরির অধিবাসী লিসা স্টাবলফিল্ডের বাড়িশুদ্ধ চুরি যাওয়ার ঘটনা প্রকাশ করেছে। স্প্রিংফিল্ডের একটি স্থান নির্ধারণ করা হয় ফুড ট্রাক শো-ডাউনের জন্য। সেখানে ১৩ ফুট উঁচু একটা ভবনও রয়েছে যেটাকে একটা বাড়ি বলেই মনে হয়। জানা গেছে, মোবাইল ক্লথিং বুটিক হাউজ হিসাবে বানানো হয়েছিল ভবনটি। এর কাঠামো প্রস্তুত ছিল। শুধু প্লাম্বিং করা হয়নি। মেলার দিন সকালে এসে বোকা বনে যান স্টাবলফিল্ড।

দ্রুতই অসংখ্য মানুষ জেনে যায় এই `অদ্ভুত` চুরি সম্পর্কে। নিজের ফেসবুকে ঘটনার সত্যতা জানান তিনি। বাড়ির চেহারাও তুলে দেন ফেসবুকে। পরে কানসাসের পিটসবার্গে ঠিক ওই বাড়িটিই চোখে পড়ে এক নারীর। তাও আবার চুরির স্থান থেকে ১৪৫ কিলোমিটার দূরে। আর তারই হাত ধরে পুলিশ গিয়ে বাড়িটি ঠিকই খুঁজে পায়। তবে সেই চোরটি কিন্তু এখনো ধরা পড়েনি!

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিনিসপত্র নয় বরং পুরো বাড়িটাই তুলে নিয়ে গেল চোর

আপডেট সময় ১২:৩৫:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭