ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিক্ষুকের টাকা নিয়ে ছিনিমিনি, ভুয়া এনজিও প্রধান আটক

আকাশ জাতীয় ডেস্ক:

নগরে গরিব ও অসহায় মানুষের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগে জান্নাতুল নাঈমা (৩৩) নামের ভুয়া বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রধানকে আটক করেছে পুলিশ। প্রতারণার শিকার লোকজন ওই নারীকে আটক করে পুলিশে খবর দেন।

সোমবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকা থেকে ওই নারীকে আটক করা হয়। জান্নাতুল নাঈমা নিজেকে সেভ এজ ইওর আর্ন (এসএওয়াইএ) নামে একটি সংস্থার প্রধান হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন।

জানা গেছে, হামজারবাগ এলাকার প্রায় ১৩/১৪ জন লোকের কাছ থেকে ২০০ টাকা করে নেয় জান্নাতুল নাঈমা। হয়রানির শিকার লোকজন সোমবার বিকেলে হামজারবাগে অবস্থিত ওই সংস্থার অফিসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। পরে তারা জান্নাতুল নাঈমাকে অবরুদ্ধ করে রেখে পুলিশকে খবর দেন। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। পরে সন্ধ্যায় আরও লোকজন এসে থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। থানা পুলিশ নাঈমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে জনতা সেখান থেকে সরে যায়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহসান লেন, জান্নাতুল নাঈমা নামে ওই এনজিও প্রধান মূলত ব্যাংকের মতো করে টাকা জমা নেন, এর বিপরীতে অনুদান ও ক্ষুদ্রঋণ দেওয়ার আশ্বাস দেন। এনজিওটির সরকারি অনুমোদন নেই বলে ইতোমধ্যে আমরা জেনেছি।

তিনি বলেন, হামজারবাগসহ আশপাশের এলাকায় প্রায় ১৩ থেকে ১৪ হাজার লোকের কাছ থেকে ২০০ টাকা করে আদায় করেছে। ভিক্ষুক, প্রতিবন্ধী ভাসমান লোকজন, গৃহকর্মী, নিম্নআয়ের হতদরিদ্র লোকজনের কাছ থেকে সংস্থার লোকজন টাকা সংগ্রহ করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রতারণার সঙ্গে আরও যারা জড়িত তাদের আটকের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ

ভিক্ষুকের টাকা নিয়ে ছিনিমিনি, ভুয়া এনজিও প্রধান আটক

আপডেট সময় ১১:৫৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১