ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাফ ভাড়া দিতে গিয়ে হেনস্তার শিকার ছাত্রীরা, প্রতিবাদে সড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

হাফ ভাড়া দিতে গিয়ে বাসচালকের সহকারীর (হেল্পার) মাধ্যমে হেনস্তার শিকার হওয়ায় রাজধানীর বকশীবাজার মোড় অবরোধ করেছেন ছাত্রীরা।

রোববার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে বদরুন্নেসা কলেজের ছাত্রীরা এ কর্মসূচি শুরু করেন।

শিক্ষার্থীরা জানান, ঠিকানা বাসে শনিবার হাফ ভাড়া দেওয়া নিয়ে শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন চালকের সহকারী। অভিযুক্তের বিচার ও হাফ ভাড়া নিশ্চিতের জন্য ঘোষণা এলে তারা আন্দোলন শেষ করবেন। এসময় তারা ‘একটা একটা বাস ধর, ধোলাই কর’, ‘আমার বোন লাঞ্ছিত কেন?’ ‘বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলন চলাকালে অধ্যক্ষ সাবিকুন নাহার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বলেন, ধর্ষণের হুমকি দেওয়া হয়নি। তবে তুই তুকারি করা হয়েছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ঠিকানা ও মৌমিতা বাসের মালিকপক্ষ আসবে।

এদিকে অধ্যক্ষ শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। অপরদিকে চানখারপুল-পলাশী দিয়ে চলাচলকারী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স যাতায়াতে বাধা দেওয়া হচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাফ ভাড়া দিতে গিয়ে হেনস্তার শিকার ছাত্রীরা, প্রতিবাদে সড়ক অবরোধ

আপডেট সময় ১২:১৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১