ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘ডিজেলের দাম বাড়ায় পোশাক খাতে খরচ বাড়বে ৫ শতাংশ’

আকাশ জাতীয় ডেস্ক:

সম্প্রতি দেশে জ্বালানি তেলের দাম ২৩ শতাংশ বেড়েছে। এতে তৈ‌রি পোশাক খাতে প্রভাব পড়বে এবং উৎপাদন খরচ ৫ শতাংশ বেড়ে যাবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান।

শনিবার রাজধানীর গুলশানের একটি আমারিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। এ সময় বিজিএমইএর পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি বলেন, ‘সম্প্রতি দেশে ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানো হয়েছে। সেই অনুপাতে ট্রান্সপোর্টেশন, জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন খরচ ও অনান্য আনুষঙ্গিক কাঁচামাল ও সেবার মূল্য বাড়ায় আমাদের উৎপাদন খরচ বাড়বে ৪ থেকে ৫ শতাংশ।’

‌গত দুই বছরে করোনার কারণে পোশাক খাতে তেমন কোনো কর্মসংস্থান তৈরি হয়নি জানিয়ে তি‌নি বলেন, ‘বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়াতে হলে প্রয়োজন ব্যবসা সহজ করা এবং নীতি স্থিতিশীল রাখা। এমন প‌রি‌স্থি‌তিতে জ্বালানি তেলের দাম কমানোর বি‌ষয়ে সরকার‌কে বিবেচনার অনুরোধ জানাচ্ছি।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘করোনার সময় আমাদের অর্ডার কমে‌ছিল, এখন প্রচুর অর্ডার আসছে। কিন্তু অর্ডার বাড়লেও পণ্যের দাম এখনো তেমন বাড়েনি। আমরা পোশাকের দাড় বাড়াতে কাজ কর‌ছি। পাশাপা‌শি আমাদের সদস্যদের বল‌ছি তারা যেন তুলা, সুতাসহ অন্যান্য কাঁচামাল ও ফ্রেইট খরচ বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সরবরাহকারীদের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে পণ্যের মূল্য নির্ধারণ করেন। তারা যেন কোনোভা‌বেই উৎপাদনের চেয়ে কম দামে প‌ণ্যের অর্ডার না নেন।’

ফারুক হাসান বলেন, ‘আগের চেয়ে এখন আমরা কিছুটা বাড়‌তি মূল্য পা‌চ্ছি, তবে উৎপাদন খরচ যেভা‌বে বেড়ে‌ছে সেই তুলনায় দাম পা‌চ্ছি না।’

বিজিএমইএ সভাপতি জানান, ইন্টারন্যাশনাল অ্যাপারেল ফেডারেশনের (আইএএফ) ৩৭তম সম্মেলন ঢাকায় হ‌বে। একক খাতের আন্তর্জা‌তিক সম্মেলন এটাই দেশে প্রথম হবে। সেখা‌নে ‘মেড ইন ব্যাংলাদেশ উইক’ ব্র্যান্ডিং তু‌লে ধরে সপ্তাহব্যা‌পী একটি আয়োজনের প‌রিকল্পনা নেওয়া হয়ে‌ছে। আগামী বছরের নভেম্বরে এই সম্মেলনের জন্য প্রাথ‌মিক তারিখ নির্ধারণ করা হ‌য়েছে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘ডিজেলের দাম বাড়ায় পোশাক খাতে খরচ বাড়বে ৫ শতাংশ’

আপডেট সময় ০৫:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১