ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মৃত মায়ের গর্ভে জমজ শিশুর জন্ম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কল্পকাহিনীর মতো এই ঘটনাটি ঘটেছে ব্রাজিলে। ‘সেরিব্রাল হেমারেজ’ নামের রোগে আক্রান্ত হয়ে এক নারীর মস্তিষ্কের মৃত্যুর ১২৩ দিন পর তার গর্ভ থেকে জোড়া শিশুর জন্ম হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম খবর দিয়েছে, ওই দুই শিশু পৃথিবীর আলো দেখেছে। গত বছরের অক্টোবরে সেরিব্রাল হেমারেজ আক্রান্ত হয়ে মস্তিষ্কের মৃত্যু হয় ফ্রাঙ্কলিনের। সেই সময় গর্ভের যমজ সন্তানের বয়স মাত্র নয় সপ্তাহ (দুই মাস)। দুই সন্তান তখন মায়ের গর্ভে।

মৃত স্ত্রীকে কৃত্রিমভাবে বাঁচিয়ে রাখতে চিকিৎসকদের অনুরোধ করেন ২৪ বছর বয়সী মুরিয়েল। চিকিৎসক ডালটন রিভাবেমের নেতৃত্বে হাসপাতালের নিউরোলজিক্যাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চলতে থাকে ফ্রাঙ্কলিনের চিকিৎসা। গর্ভে নিশ্চিন্তে শিশু দুটি বেড়ে ওঠার জন্য যা যা করা দরকার নস্যে সেনহোরা ডি রোকিও হাসপাতাল কর্তৃপক্ষ।

১২৩ দিন মায়ের গর্ভেই বেড়ে ওঠে শিশু দুটি। এ বছরের ফেব্রুয়ারিতে সাত মাসের গর্ভাবস্থায় অস্ত্রোপচারে জন্ম হয় শিশু দুটির। জন্মের সময় বোন অ্যানা ভিক্টোরিয়ার ওজন ছিল ১ কেজি ৪০০ গ্রাম আর ভাই আসাফের ১ কেজি ৩০০ গ্রাম। দুই মাসের চিকিৎসার পর মে মাসের দিকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যায় অ্যানা ও আসাফ। বাবা মুরিয়েল এ ঘটনাকে ‘অলৌকিক ঘটনা’ বলে বর্ণনা করেছেন। ওই দম্পতির ইসা বিয়েট্রিস নামে দুই বছর বয়সী আরও একটি মেয়েশিশু রয়েছে।

উল্লেখ্য, এর আগেও পর্তুগালে ১০৭ দিন গর্ভাবস্থায় বাচ্চার জন্মদানে সহায়তা করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মৃত মায়ের গর্ভে জমজ শিশুর জন্ম

আপডেট সময় ১২:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭