ঢাকা ০৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

গ্রেফতারে ‘সেঞ্চুরি’, মামলায় ‘হাফসেঞ্চুরি’

আকাশ জাতীয় ডেস্ক: 

শিপ্রা বেগম জীবনে গ্রেফতার হয়েছেন শতাধিক বার। ৬০ বছর বয়সী এই নারীর বিরুদ্ধে মামলা আছে ৫১টি। সবশেষ গতকাল বুধবার চুয়াডাঙ্গার ‘বুদ্ধিমান পাড়া’ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, যদিও শিপ্রা বেগম ঘরের ভেতরে ঢুকলে তাকে আর গ্রেফতার করা যায় না। কারণ, ঘরের টয়লেটে গোপন একটি দরজা বানিয়েছেন তিনি। পুলিশ এলেই সেই দরজা দিয়ে পালিয়ে যেতেন।

গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

পুলিশ আরও জানায়, শিপ্রা বেগম চুয়াডাঙ্গা জেলার শীর্ষ নারী মাদক কারবারি। তিনি স্থানীয় বুজরুকগড়গড়ি এলাকার মৃত বাবুল রহমানের স্ত্রী। শিপ্রা বেগম প্রথমে সীমান্ত এলাকায় বিভিন্ন পণ্য চোরাচালান করতেন। পরে মাদক ব্যবসায় যুক্ত হন। ১৯৯১ সালে সর্বপ্রথম তার বিরুদ্ধে মামলা করা হয়। এরপর এই ৩০ বছরে ৫১টি মাদকের মামলা করা হয় তার বিরুদ্ধে। গ্রেফতার হন শতাধিকবার। বিভিন্ন মেয়াদে সাজাও হয়েছে ৪ মামলায়।

২০১৫ সালে মারা যান শিপ্রার স্বামী বাবুল। তিনিও একাধিক মাদক মামলার আসামি ছিলেন। তার ছেলে আলী হোসেন ৫ মামলার আসামি; যার একটিতে ৩২ বছরের সাজা খাটছে ২০১৫ সাল থেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

গ্রেফতারে ‘সেঞ্চুরি’, মামলায় ‘হাফসেঞ্চুরি’

আপডেট সময় ১২:১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১