ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১ টাকাও কারো কাছ থেকে নেইনি: শিল্পা শেঠি

আকাশ বিনোদন ডেস্ক :

আবারো আইনি ঝামেলায় জড়ালো বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির নাম। স্বামী রাজ কুন্দ্রাসহ তার বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলা করা হয়েছে।

তাদের দুজনসহ কাশিফ খান নামের এক ব্যক্তির নামে মামলাটি করেছেন মুম্বাইয়ের আরেক ব্যবসায়ী। তাদের তিন জনের বিরুদ্ধেই ১ কোটি ৫১ লাখ রুপি প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

তবে এই প্রতারণার অভিযোগ নাকচ করে দিয়ে শিল্পা শেঠি নিজেকে ‘নির্দোষ’ দাবি করেছেন। তিনি বলেছেন, ‘তার ভাবমূর্তি নষ্টের চেষ্টা হচ্ছে এবং তাকে টেনে নীচে নামানো হচ্ছে। ’

টুইটারে এই অভিনেত্রী লেখেন, সকালে ঘুম থেকে উঠেই দেখি আমার আর রাজের বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে। কাশিফ খান, এসএফএল ফিটনেস সংস্থার কর্ণধারের নামেও অভিযোগ দায়ের হয়েছে। আমাদের সঙ্গে এই সংস্থার কোনো যোগাযোগ নেই। একটি টাকাও কারো কাছ থেকে নেইনি। আমার নামে অপপ্রচার হলে খুব আঘাত পাই। আমার ভাবমূর্তি খারাপ করার চেষ্টা হচ্ছে এবং আমাকে নীচে নামানোর চেষ্টা চলছে। দেশের আইন অনুসরণকারী নাগরিক হিসেবে আমার অধিকার নিশ্চিত হওয়া উচিত।

ওই ব্যক্তির অভিযোগ, ২০১৪ সালে অতিরিক্ত লাভের আশা দেখিয়ে শিল্পা ও রাজ নিজেদের ফিটনেস সংস্থায় প্রায় দেড় কোটি টাকা বিনিয়োগ করান তাকে দিয়ে। তবে দিনের পর দিন কেটে গেলেও লাভের মুখ দেখতে পাননি ওই ব্যবসায়ী। তাই টাকা ফেরত চাইলে শিল্পা ও রাজ তাকে হুমকি দেন।

তাই কোনো উপায় না দেখে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। এই তারকা দম্পতির বিরুদ্ধে প্রতারণাসহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

এদিকে পুলিশ সূত্রের খবর, শুধু তারকা দম্পতি নয় আরও একাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১ টাকাও কারো কাছ থেকে নেইনি: শিল্পা শেঠি

আপডেট সময় ১১:১৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১