ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা বলেছি সাময়িকভাবে তাদের আশ্রয় দিতে হবে: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা খুব পরিষ্কার করে বলেছি, রোহিঙ্গারা যারা এসেছে তাদের এখানে স্থায়ীভাবে বসবাসের কথা আমরা বলিনি। আমরা বলেছি সাময়িকভাবে তাদের আশ্রয় দিতে হবে, মানবিক কারণে তাদের আশ্রয় দিতে হবে। বুধবার দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, একই সঙ্গে রোহিঙ্গারা যাতে করে নাগরিকত্ব নিয়ে সসম্মানে নিজ বাসভূমিতে ফিরে যেতে পারে, সেই ব্যবস্থা অবশ্যই সরকারকে করতে হবে এবং দ্রুততার সঙ্গে তা করতে হবে।

তিনি আরো বলেন, আমরা অসহায় রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে সবার প্রতি আহবান জানাচ্ছি। এছাড়া সেনাবাহিনীকে সম্পৃক্ত করার জন্য আমরা প্রথম থেকে দাবি করে আসছিলাম। তারা দায়িত্ব গ্রহণের পর ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফিরে এসেছে।

ফখরুল বলেন, রোহিঙ্গা ইস্যুতে আমাদের কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখতে হবে শুধু তা নয়, আরো জোরদার করতে হবে, যাতে করে চীন-রাশিয়া রোহিঙ্গা ইস্যুতে কোনো ধরনের ভেটো না দেয়। তারা যেন নির্যাতিত মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরা বলেছি সাময়িকভাবে তাদের আশ্রয় দিতে হবে: ফখরুল

আপডেট সময় ০৯:১৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০১৭