ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আগুনে ঘি ঢালা উচিত হবে না আমাদের: ওয়াসিম আকরাম

আকাশ স্পোর্টস ডেস্ক:

ক্যাচ মিস তো ম্যাচ মিস – ক্রিকেটীয় প্রবাদটার উৎকৃষ্ট প্রমাণ দিলেন পাকিস্তানের তারকা হাসান আলী।

বৃহস্পতিবার হাসানের ক্যাচ মিসের খেসারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেল পাকিস্তান।

দ্বিতীয় সেমিফাইনালের ওই ম্যাচে শেষ দুই ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২২ রান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলেই বড় এক সুযোগ এনে দেন শাহিন শাহ আফ্রিদি।

তাকে ডিপ মিড উইকেটে তুলে মারতে গিয়ে ক্যাচ দেন অসি তারকা ম্যাথু ওয়েড। কিন্তু সেই ক্যাচ ফেলে দেন হাসান আলী। নতুন জীবন পেয়েই পরের তিন বলে টানা তিন ছক্কা হাঁকিয়ে পাকিস্তান দলের স্বপ্ন ধূলিসাৎ করে দেন ওয়েড।

অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ে হাসান আলীকে দায়ী করে ক্ষোভ ঝেড়েছেন অনেকে। হাসানকে গুরুত্ব দেওয়া হচ্ছে দাবি করে অধিনায়ক বাবর আজমকেও ধুয়ে দিচ্ছেন কেউ কেউ

শুধু তাই নয়; হাসানের ক্যাচ মিসের খেসারত দিতে হচ্ছে এখন তার ভারতীয় স্ত্রী সামিয়া আরজুকেও! বিনা কারণেই পাক সমর্থকদের একাংশের সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছেন তিনি।

এমনকি সামিয়া ভারতীয় গোয়েন্দা ‘র’ এর এজেন্ট বলেও মন্তব্য করেছেন কেউ কেউ। এ বিষয়ে কথা বলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম।

পাকিস্তান দলের সাবেক অধিনায়ক বলেছেন, ‘আমরা কোনোভাবেই চাই না যে গোটা দেশ এখন হাসান আলীর পেছনে লাগুক। ক্রিকেটে এমনটা হয়ই। সে-ই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। জাতি হিসাবে আগুনে ঘি ঢালা উচিত হবে না আমাদের

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আগুনে ঘি ঢালা উচিত হবে না আমাদের: ওয়াসিম আকরাম

আপডেট সময় ০৭:২৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১