ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টুর্নামেন্টের শুরুতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ সিশেলসের সঙ্গে ড্রয়ের হতাশায় ডুবেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে দক্ষিণ এশিয়ার অন্যতম ফুটবল পরাশক্তি মালদ্বীপকে জয়ে ফিরল জামাল ভূঁইয়ার দল।

এই নিয়ে মালদ্বীপের বিপক্ষে দীর্ঘ ১৮ বছর পর জয়ের দেখা পেল বাংলাদেশ। এর আগে সর্বশেষ ২০০৩ সালে এই প্রতিপক্ষকে হারিয়েছিল লাল-সবুজের জার্সিধারীরা।

প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে শনিবার ২-১ গোলে জিতেছে বাংলাদেশ। এর আগে এই মালদ্বীপের বিপক্ষে গত সাফ চ্যাম্পিয়নশিপে ২-০ গোলে হেরে গিয়েছিলেন ইয়াসিন-জিকোরা।

মালদ্বীপ ম্যাচে শুরুর একাদশে দুটি পরিবর্তন আনেন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমোস। সাদউদ্দিন ও ইয়াসিন আরাফাতের জায়গায় আসেন মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়া।

শুরুর দিকে মালদ্বীপকে চাপে রাখে বাংলাদেশ। দ্বাদশ মিনিটে জামাল ভূঁইয়ার গোলে এগিয়েও যায় লাল-সবুজের জার্সিধারীরা। রহমতের থ্রো ইনে এক ডিফেন্ডার হেড নিলে দূরের পোস্টে ফাঁকায় থাকা জামাল বল পেয়ে নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন। কিন্তু অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বাংলাদেশ দল। পরের সহকারীর সঙ্গে আলোচনা করে গোলের সিদ্ধান্ত দেন শ্রীলঙ্কার রেফারি ডিলান পেরেরা।

এগিয়ে যাওয়ার স্বস্তি অবশ্য দীর্ঘায়িত হয়নি বাংলাদেশের। ৩৩তম মিনিটেই সমতায় ফেরে মালদ্বীপ। ডান দিক থেকে আলি আশফাকের কর্নারে বল ডি-বক্সে ঢুকলে দূরের পোস্টে থাকা আকরাম ঘানির বাড়ানো পাসে পা ছুঁইয়ে জাল খুঁজে নেন মোহামেদ উমাইর। এরপর অনেক চেষ্টা করেও প্রথমার্ধের বাকি সময়ে আর ব্যবধান বাড়াতে পারেনি দুই দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিক্ষোভে অংশ নিয়ে আটক হওয়ার পর অভিনেতা ইমরান খানের

১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ

আপডেট সময় ০৬:৫৬:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১