ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বিএনপি

অাকাশ নিউজ ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের কাঙ্ক্ষিত বিজয়কে বিএনপি মিথ্যাচারের মাধ্যমে ঠেকাতে পারবে না। বিএনপির দুর্বলতার সবচেয়ে বড় প্রতীক হলো মিথ্যাচার। বিএনপি কারণে-অকারণে প্রেস ব্রিফিংয়ের নামে মিথ্যাচার করছে। আমরা তাদের মিথ্যাচার সম্পর্কে কিছু না বললেও জনগণ তা মেনে নেবে না।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির চারিত্রিক বৈশিষ্ট্য হলো সময় বুঝে ভারত বিরোধীতা ও ভারতপ্রীতি দেখানো। বিএনপির মনে ভারতবিরোধীতা থাকলেও নির্বাচনী বাতাসের জন্য আশীর্বাদ পেতে তাদের আচারণে ভারতপ্রীতির আলামত দেখা যাচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের শক্তির উৎস দেশের জনগণ। তারাই আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। কোন বিদেশী শক্তি ক্ষমতায় বসাবে বিএনপির মতো চাতকের মতো আওয়ামী লীগ কখনও অপেক্ষা করবে না।’

ওবায়দুল কাদের বলেন, সভায় দেশের সার্বিক বন্যা পরিস্থিতি, আওয়ামী লীগের সাংগঠনিক ও উপ-কমিটি গঠনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিটি উপ-কমিটির সদস্য সচিবদের কাছে নাম প্রস্তাব করতে বলা হয়েছে। প্রস্তাবিত নামগুলো কেস-টু-কেস আলোচনা করে চূড়ান্ত অনুমোদনের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পাঠানো হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না বিএনপি

আপডেট সময় ১২:০৯:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭