ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ ভেঙে রাস্তা বন্ধ

আকাশ জাতীয় ডেস্ক:

বুধবার (১০ নভেম্বর) দিনগত রাত ১টার পর হঠাৎ করে আব্দুল্লাহপুরের বেলি ব্রিজ প্রথমে ছিদ্র হয়ে যায়, তারপর ভেঙে পড়ার কারণে যোগাযোগ ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং উত্তরবঙ্গের কোনো গাড়ি আব্দুল্লাহপুর দিয়ে ঢাকায় প্রবেশ করতে পারছে না।

যার কারণে বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল থেকে গাজীপুর এলাকায় টঙ্গী, আবদুল্লাপুর, উত্তরা এমনকি বনানী পর্যন্ত তীব্র যানজট দেখা দেয়।

আব্দুল্লাহপুর জোনের ট্রাফিক ইনস্পেক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, বুধবার রাতে ওই ব্রিজের ভেঙে পড়ার কারণে রাস্তা বন্ধ হয়ে যায়। গাজীপুর রোডের কোনো গাড়ি ঢাকায় প্রবেশ করতে পারছেন না এবং ঢাকা থেকে কোনো গাড়ি বের হতে পারছে না। গাজীপুরে উত্তরবঙ্গের গাড়িগুলো কামারপাড়া হয়ে মুন্নু গেট দিয়ে ঢাকায় প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে। দুই রোডের গাড়ি একদিক দিয়ে আসা যাওয়ার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এই ব্রিজের কাজ দ্রুত শেষ না করলে এই যানজট কমানো কোনভাবেই সম্ভব হবে না।

গাজীপুর ময়মনসিংহ এমনকি উত্তরবঙ্গের বহু বাস, ট্রাক, প্রাইভেটকার, অ্যাম্বুলেন্স ও কাঁচামালবাহী গাড়ি আটকে আছে। এছাড়া ঢাকা থেকে যেসব গাড়ি টঙ্গী, গাজীপুর, ময়মনসিংহ বেরোনোর চেষ্টা করছে তারাও বের হতে পারছে না। যার কারণে আব্দুলাপুর, উত্তরা, এয়ারপোর্ট, বিশ্বরোড, মহাখালী, ফার্মগেট, সাতরাস্তা এলাকায় যানজট দেখা দিচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আব্দুল্লাহপুরে বেইলি ব্রিজ ভেঙে রাস্তা বন্ধ

আপডেট সময় ১২:০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১