ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ডিএসই পুঁজিবাজারকে এগিয়ে নিতে বদ্ধপরিকর

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ইউনুসুর রহমান বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সূচক অত্যন্ত ভালো অবস্থানে সে তুলনায় পুঁজিবাজারের উন্নয়নে অনেক সুযোগ রয়েছে। ডিএসই পুঁজিবাজারকে এগিয়ে নিতে বদ্ধপরিকর।

এক্ষেত্রে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের সহযোগিতা ও অভিজ্ঞতা ঢাকা স্টক এক্সচেঞ্জের জন্য সহায়ক হবে।

শুক্রবার লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে দেশের পুঁজিবাজারে বন্ড মার্কেটের প্রসার ও উন্নয়ন বিশেষত গ্রিন বন্ড ইস্যুর মাধ্যমে পুঁজি সংগ্রহ করে দেশের অবকাঠামো উন্নয়ন, ঢাকা স্টক একচেঞ্জকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে আন্তর্জাতিকমানে উন্নয়ন, দেশের তালিকাভুক্ত কোম্পানিগুলোকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজি সংগ্রহের সুযোগ সৃষ্টি, নতুন প্রোডাক্ট ও বাজার উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শামসুদ্দিন আহমদ বলেন, বাজারের গভীরতা বাড়ানোর লক্ষ্যে ইকুইটি মার্কেটের পাশাপাশি পণ্যবৈচিত্রময় বাজার গড়ে তুলতে বর্তমান কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে কমিশন গ্রিন বন্ড, মিউনিসিপাল বন্ডসহ বিভিন্ন বন্ড, ইটিএফ, ডেরিভেটিপস প্রোডাক্ট নিয়ে কাজ করছে। তিনি এসব পণ্যগুলোকে ডুয়েল লিস্টিংয়ের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং পুঁজিবাজারের উন্নয়নে সর্বক্ষেত্রে প্রশিক্ষণের মাধ্যমে অভিজ্ঞতা বিনিময়ে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন৷

লন্ডন স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিরা ডিএসই প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, এ বৈঠকের মাধ্যমে উভয় পক্ষের সহযোগিতার দ্বার উন্মোচিত হলো। বাংলাদেশের পুঁজিবাজার উন্নয়নে লন্ডন স্টক এক্সচেঞ্জ কাজ করতে আগ্রহী৷ একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের প্রতিনিধিরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন ডিএসইর পরিচালক মো. শাকিল রিজভী, ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া, মহাব্যবস্থাপক ও কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমান, উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম ভূঁইয়া, সহকারী মহাব্যবস্থাপক রুহুল আমিন ও উপ-ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন।

বৈঠকে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের পক্ষে ছিলেন পুঁজিবাজারের প্রাইমারি মার্কেটের ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্টের প্রধান টম অ্যাটেনবরো, এক্সচেঞ্জ ট্রেডেড প্রোডাক্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্ডার বুক-এর বিজনেস ডেভেলপমেন্টের প্রধান লিডা এসলাম, লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের আফ্রিকা এবং সাউথ এশিয়ান স্ট্র্যাটেজির পরিচালক ইবুকুন আদেবায়ো এবং বিজনেস ডেভেলপমেন্টের সিনিয়র অ্যাসোসিয়েট মাল্টি-অ্যাসেট প্রাইমারি মার্কেট ফেদেরিকা গিয়াকোমেটি।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

ডিএসই পুঁজিবাজারকে এগিয়ে নিতে বদ্ধপরিকর

আপডেট সময় ০৬:৪৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১